পাক অধিকৃত কাশ্মীরে মাঝে মাঝেই পাক সরকার বিরোধী স্লোগান শোনা যায়। তবে শুক্রবার পাক প্রধানমন্ত্রীর জনসভায় যা হলো তা নতুন করে চিন্তায় ফেলেছে পাক প্রশাসনকে। জনসভায় জম্মু কাশ্মীর নিয়ে ভারত বিরোধী বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো হকচকিয়ে গেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
Check out best Bengal Football website
শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদে একটি জনসভায় আসেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই জনসভায় পৌঁছে জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারত বিরোধী মন্তব্য করেন তিনি। তিনি বোঝাতে চান যে তিনি জম্মু কাশ্মীরের মানুষদের পাশে এমনভাবে থাকবেন যেভানে পাকিস্তানের আর কোনো নেতা কখনও থাকেননি। শুধু তাই নয় ইমরান খান আরও মন্তব্য করেন যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরি মুসলমানদের ওপর নিপীড়ন করছেন এবং তাদের বাধ্য করছেন ভারতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে।
এসমস্ত মন্তব্য করে হিরো সাজতে গিয়ে উল্টে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের দ্বারা চরম নাজেহাল হতে হলো পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। ভারত বিরোধী মন্তব্যের সময় হঠাৎই জনসভা থেকে ইমরান খামের বিরুদ্ধে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। সঙ্গে শোনা যায়, ‘কাশ্মীর বনেগা হিন্দুস্তান ‘ এর মতো স্লোগানও। ফলে ইমরান খানের ভারত বিরোধী জনসভা চলে যায় ব্যাকফুটে। ভারতের জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দরবারে পাকিস্তান ঘুরলেও চিন ছাড়া আর কেউ পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। আর এবারে পাক অধিকৃত কাশ্মীর থেকেই উঠে এলো ইমরাম খান বিরোধী স্লোগান৷





