বোমাবাজি কাঁকিনাড়া স্টেশনে, মৃত্যু এক সাধারণ যাত্রীর।

লোকসভা নির্বাচনের পর থেকে কার্যত বোমা, বারুদের স্তূপে পরিণত হয়েছে কাঁকিনাড়া, ভাটপাড়া স্থানগুলো। প্রায় দিনই মুড়িমড়কির মতো বোমা পরে চলেছে এখানে সেখানে। আহত হচ্ছেন সাধারণ মানুষ৷ এখনও সেই চিত্র পুরোপুরি ভাবে বদলায়নি৷ শুক্রবার রাতে ফের বোমাবাজির সাক্ষী থাকলো কাঁকিনাড়া রেল স্টেশন৷

Check out best Bengal Football website

সূত্রের খবর, শুক্রবার রাত ১১:৩০ মিনিট নাগাদ কাঁকিনাড়া রেল স্টেশনে কয়েকজন দুষ্কৃতির সঙ্গে বচসায় জড়িয়ে পরেন স্টেশনে থাকা দুজন সাধারণ যাত্রী। এরপর তাদের মধ্যে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কিও। ধাক্কাধাক্কির জেরে এক যাত্রী রেল লাইনে পরে যান৷ সেসময়ই হঠাৎ দুষ্কৃতিরা বোমা ছুড়তে শুরু করে বলে খবর। বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হন স্টেশনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু যাত্রী। গুরুতর আহত হন কৃষ্ণনগরের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস। এরপর রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎ বিশ্বাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তালে মৃত বলে ঘোষণা করেন।

কি কারণে সেই দুজন যাত্রীর সঙ্গে দুষ্কৃতিদের বচসা বাঁধলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত৷ তবে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে। রেল স্টেশনে বোমা, গুলি, বারুদের মতো জিনিস নিয়ে দুষ্কৃতিরা কিকটে ঢুকতে পারলো এবং রেল পুলিশরাই বা স্টেশনে ছিলেননা কেনো? রেল পুলিশের সেই স্থানে পৌঁছাতেই বা এতো দেরী হলো কেনো তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন৷ এই বিষয়ে ইতিমধ্যেই ভাটপাড়া থানার সঙ্গে আলোচনায় বসেছে নৈহাটি এবং শিয়ালদহ জিআরপি।

RELATED Articles

Leave a Comment