করোনার আঁতুড়ঘর উহানের ল‍্যাব‌ই। প্রমাণ করতে একটি গোপন কেবল ফাঁস করল আমেরিকা।

করোনাভাইরাসকে চীনা ভাইরাস আখ‍্যা দিয়ে আমেরিকা প্রধান ডোনাল্ড ট্রাম্প বারবারই অভিযোগ করেছেন কোভিড-১৯ এর জন্য হয়েছে উহানের ল‍্যাবেই। কিন্তু এই অভিযোগ স্বীকার করেনি চীন। আর এবার প্রমাণ সহ  ফের একবার করোনা প্রসঙ্গে চিনের দিকে অভিযোগের আঙুল তুলল আমেরিকা।

করোনা চীনের‌ই দান এই প্রসঙ্গে চীনের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণ করতে সম্প্রতি একটি গোপন কেবল ফাঁস করেছে আমেরিকা। জানা গিয়েছে, প্রকাশিত ওই গোপন কেবলটি ২০১৮ সালের। এই কেবলে উহানের গবেষণাগারের কর্মীদের আপৎকালীন নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

চীনের উহান প্রদেশের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে এমন কোনও ভাইরাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, যার জন্য খুব আঁটোসাঁটো নিরাপত্তার প্রয়োজন। মার্কিন গোয়েন্দাদের দাবি, গোপন ওই কেবল থেকে এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

মার্কিন বিদেশ দফতর থেকে ফাঁস করা এই তথ্য জানাচ্ছে, উহানের ল্যাবের যে ছবি সামনে এসেছে তাতে সেখান থেকেই করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। চীনের সংবাদমাধ্যম ‘চায়না ডেলি’-তেও ২০১৮ সালে এর একটি ছবি প্রকাশিক হয়। যদিও পরে সেটিকে সরিয়ে ফেলা হয়েছিল।

মার্কিন গোয়েন্দাদের দাবি, উহানের ওই ল্যাব থেকেই কোনও ভাবে ছড়িয়ে পড়েছে এই ভয়ঙ্কর ভাইরাস। তবে উহানের মাছের বাজারের সঙ্গে এই ভাইরাসের সংক্রমিত হওয়ার কোনও সম্পর্ক নেই বলেও মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।

তবে চীনের বিদেশ মন্ত্রক আমেরিকার এই দাবি এবং অভিযোগ খারিজ করে দিয়েছে। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রধান গবেষক ইউয়ান ঝিমিং জানান, এই ল্যাব উচ্চমানের সুরক্ষা ব্যবস্থা এবং কড়া পরিচালন ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত। তাই আমেরিকার এই অভিযোগ ভিত্তিহীন।

প্রসঙ্গত, উল্লেখ্য চীনের ভাইরাস কালচার কালেকশনের কেন্দ্র এই গবেষণাগার। এশিয়ার বৃহত্তম ভাইরাস ব‍্যাঙ্ক‌ও এটিই। ১৫০০ ধরনের ভাইরাসের নমুনা নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চলছে। এবোলার মত ভাইরাস নিয়েও গবেষণা করে এরা। যেসব ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে, এমন ভাইরাস‌ও রয়েছে এই গবেষণাগারে।

RELATED Articles

Leave a Comment