গত একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সমাবেশে ঘোষণা করেছিলেন যে তিনি রাজ্যের ১০ কোটি মানুষকে ২০২১ সালের একুশে জুন পর্যন্ত ফ্রিতে রেশন দিচ্ছেন। তারপরেই ঘোষণা করেন যে তৃণমূল যদি সামনের বছর ক্ষমতায় আসে তাহলে নাকি সারাজীবন রাজ্যের মানুষের জন্য রেশন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি! যদিও মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছেন যে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি রাজ্যে। তবে বিরোধীরা বলছেন নতুন করে মানুষ যাতে মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে অভিভূত হয় তাই আরেকবার করে তিনি বলে দিলেন বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কথা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকেই এবার ভিডিও বার্তার মাধ্যমে খন্ডন করলেন রাজ্য বিজেপি যুব নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি প্রশ্ন তোলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ জানেন নিজের রাজ্যে কত লোক আছে? পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটি? মুখ্যমন্ত্রীর হিসেব অনুযায়ী তাহলে রাজ্যের প্রতিটা মানুষের রেশন ফ্রি পাওয়ার কথা, সকলে পেয়েছেন?
মমতা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এত বড় কথা বললেন সেই শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশাও এই ভিডিওতে তুলে ধরেছেন তরুণ। রাজ্য সরকারি হাসপাতালে যেখানে বেড না পেয়ে রোগী মারা যায়, যেখানে শিক্ষিত বেকাররা চাকরি পায় না এবং স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় না সেখানে মুখ্যমন্ত্রীর এত বড় বড় কথা বলা কি সাজে? প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র।
এছাড়াও মমতা এই ভার্চুয়াল সমাবেশে বলেছিলেন তিনি নাকি ফ্রি’তে আত্মসম্মানও দেবেন! তরুণ বলছেন, সবার আত্মসম্মানের জায়গা নষ্ট করে তৃণমূল নেত্রী আত্মসম্মানের কথা বলছেন? সেটা বাজারে কিনতে পাওয়া যায় নাকি?





