প্রবল অর্থসংকটে ভুগছে পাকিস্তান, উপার্জনের তাগিদে এবার বিয়ের জন্য ভাড়া দেওয়া হবে ইমরানের বাসভবন

ফের একবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার উদ্যোগ নিল সে দেশের সরকার। এর আগে ২০১৯ সালেও ঠিক এই একইভাবেই প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়েছিল।

করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালে প্রবল অর্থসংকটে ভুগছে পাকিস্তান। এই কারণে গত মঙ্গলবার সে দেশের সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে শিক্ষা, বিয়ে, ফ্যাশন-সহ নানান অনুষ্ঠানের জন্য এবার প্রধানমন্ত্রীর বাসভবন ভাড়া দেওয়া হবে। এরই সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনের ঐতিহ্য যাতে নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখার কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ইমরানের বাসভবনকে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করা হয়। কিন্তু সেই পরিকল্পনা আপাতত স্থগিত। এখন উপার্জনের তাগিদে বিয়ে-সহ নানান অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন। অন্যদিকে, অনুষ্ঠানের কারণে প্রধানমন্ত্রীর বাসভবনের ঐতিহ্য যাতে কোনওভাবেই নষ্ট না হয়, সেজন্য দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন- দিলীপ ঘোষের ‘রগড়ে দেব’ মন্তব্যের বিরোধিতা, কাজ করতে না পারার সুযোগ, নানান অভিযোগ এনে বিজেপি ছাড়ছেন অনিন্দ্য

এর আগে ২০১৯ সালে ব্রিগেডিয়ার ওয়াসিম ইফতিখার চিমার মেয়ের বিয়ের জন্য প্রধানমন্ত্রীর বাসভবন ভাড়া দেওয়া হয়েছিল। বলে রাখি, বর্তমানে ইমরান খান নিজের সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের খরচ ৪৭০ মিলিয়ন, এমনটাই জানা গিয়েছে।

শুধু তাই-ই নয়, দেশে খরচ কমানোর জন্য পাকিস্তানের নানান রাজ্যের রাজ্যপালদের জন্য কিছু ঘোষণা করা হয়েছে। রাজ্যপালরা তাদের সরকারি বাসভবনে আর থাকতে পারবেন না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, খরচ কমাতে চলতি বছরের শুরুতেই ৬১টি লাক্সারি গাড়িও নিলামে তোলে পাক সরকার।

আরও অন্যান্য খবর