জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে চলেছে পাকিস্তান৷ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দরবারে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে পাক সরকার ঘুরে বেরালেও কাজের কাজ হয়নি৷ চিন ছাড়া বাকী সমস্ত দেশই দাঁড়িয়েছে ভারতের পাশে। এমতাবস্থায় বারবার পাক সরকারের তরফে ভারতকে যুদ্ধের হুমকি দেওয়া হলেও আজ পাক প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন যে, ভারতের সঙ্গে যুদ্ধ হলে তার কি ভয়ঙ্কর পরিণাম ভুগতে হতে পারে পাকিস্তানকে।
Check out best Bengal Football website
জম্মু কাশ্মীর নিয়ে বারবারই ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে এসেছে পাকিস্তান। এই নিয়ে ভারতীয় নেটিজেনরা আগেই বলেছিল যে, পাকিস্তান ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি এটা চিন্তা না করেই দিচ্ছে যে, ভারত যদি পাকিস্তানের ওপর পরমাণু হামলা চালায় তবে পাকিস্তানের পরিণতি কী হবে? বলা বাহুল্য, পাকিস্তান ভারতে পরমাণু হামলা চালালে ভারতের এক তৃতীয়াংশ ধ্বংস হলেও ভারত পাকিস্তানের ওপর পরমাণু হামলা চালালে পাকিস্তান বিশ্ব মানচিত্র থেকেই মুছে যাবে৷ আর এই সত্যটিই আজ স্বীকার করে নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বলতে শোনা যায় যে, ভারতের সঙ্গে যে কোনো সময়ই যুদ্ধ লাগতে পারে পাকিস্তানের। আর সেই যুদ্ধ চিরাচরিত যুদ্ধ হলে পাকিস্তান পরাজয়ের মুখ দেখতে পারে। এক্ষেত্রে দুটি পরমাণু শক্তিধর দেশের চিরাচরিত যুদ্ধ পরমাণু সংঘাতে পৌঁছালে পাকিস্তানকে হয় আত্মসমর্পণ করতে হবে নতুবা আত্মসমর্পণ করতে হবে। তিনি আরও বলেন যে পাকিস্তান আত্মসমর্পণ করবেনা, তাই মৃত্যুবরণের মাধ্যমেই স্বাধীনতার জন্য সংগ্রাম করবে পাকিস্তান।





