ভারতীয়দের আত্মীয় ভাবেন পাকিস্তানিরা। তাদের নিয়েই মিথ্যে তথ্য দিচ্ছে ভারতীয় সরকার, দাবী শরদ পাওয়ারের।

যেখানে জম্মু কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে এসময় টানটান উত্তেজনা চলছে। বারবার এলওসি তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান সেসময়ই এবারে বিতর্কিত মন্তব্য করে বসলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার৷

Check out best Bengal Football website

একটি বৈঠকে এসে শরদ পাওয়ার ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে বলতে গিয়ে হঠাৎই মন্তব্য করে বসেন যে, পাকিস্তানিরা ভারতীয়দের আত্মীয় ভাবে। তিনি যতোবার পাকিস্তানে গিয়েছেন ততোবার পাকিস্তানিরা তাকে অভ্যর্থনা জানিয়েছেন৷ পাকিস্তানের সম্পর্কে ভারতের কেন্দ্রীয় সরকার যা যা বলছে পুরোটাই মিথ্যে। তিনি আরও বলেন যে ভারতের কেউ পাকিস্তানে গেলে ভারতীয়দের সাদরে আমন্ত্রণ জানান পাকিস্তানিরা। পাকিস্তানিদের ব্যাপারে ভারতের সরকার যা যা বলেছে সবটাই রাজনৈতিক ফায়দার জন্য স্রেফ। এর সবগুলিই ভুল তথ্য।

শরদ পাওয়ারের আরও বক্তব্য যে, পাকিস্তানি নাগরিকেরা পাকিস্তানের সরকারের শাসনে মোটেই অখুশি নেই। নিজের দেশে তারা সুবিচার পাননা এই তথ্যটি ভারতের কেন্দ্রীয় সরকার ভুল জানিয়েছেন। যেখানে একদিকে জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ নিয়ে ভারত – পাক সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছে ধীরে ধীরে সেখানে স্বাভাবিকভাবেই এই ধরণের মন্তব্যের ফলে বিতর্কে জড়ালেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment