Covid19 Crisis: লকডাউন অমান্য করে অন্য প্রদেশে পাড়ি দিলেন ট্রাম্প কন্যা

করোনা সংক্রমন রুখতে সারা বিশ্বের সব কটি দেশই কম বেশি লকডাউনের পথই বেছে নিয়েছেন। যার জন্য দেশের প্রতিটা মানুষকেই নিজের বাড়িতে গৃহবন্দী থাকতে হচ্ছে। কিন্তু এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট কন্যা ইভাঙ্কা ট্রাম্প স্বামীকে নিয়ে ওয়াশিংটন ছেড়ে উড়ে গেলেন নিউ জার্সি। সেখানে গিয়ে তাঁরা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন। এই সংকটকালীন পরিস্হিতির তোয়াক্কা না করেই চলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট কন্যা।

এর মধ্যে ট্রাম্প কন্যা তথা হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কীভাবে নিজের বাড়ি এমনকি নিজের প্রদেশ ছেড়ে পাড়ি দিলেন তা নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে হোয়াইট হাউসের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, ‘তিনি কোনো বাণিজ্যিক কারণে নয়, পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছেন।’

গত ২৪ ঘণ্টায় প্রায় ৪,৫০০ মানুষের মৃত্যু হয়েছে মার্কিন মুলুকে। মৃত্যু মিছিলের সংখ্যা এখনো বেড়েই চলেছে। ইতিমধ্যেই মৃত্যুর জেরে নিউ ইয়র্কে ১৫ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ, কারণ শুধুমাত্র এই শহরেই ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই কঠিন পরিস্থিতিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার।এই অবস্থায় হোয়াইট হাউজ নতুন কিছু গাইডলাইন প্রকাশ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য পরিষেবা ধাপে ধাপে শুরু করতে চাইছে ওয়াশিংটন। তবে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বর্তমান রয়েছে। কিন্তু সেই বিধিনিষেধ উড়িয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প।

RELATED Articles

Leave a Comment