মঙ্গলবারই ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা কাশ্মীর থেকে তুলে নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার৷ এরপরই বিশ্ব জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। সেখানে একদিকে যেমন ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরশাহি তেমনি এর বিরোধিতা করেছে পাকিস্তান।
৩৭০ ধারা বিলোপের পরই ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত আহমেদ বান্না বলেন যে, ভারত সরকারের এহেন সিদ্ধান্তে শান্তি ফিরে আসবে জম্মু কাশ্মীরে, হবে সামাজিক ন্যায় বিচার, সরকারের ওপর আস্থাও বাড়বে সেখানকার মানুষের। সংযুক্ত আরব আমিরশাহি যেখানে মোদি সরকারের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রও এই বিষয়ে দাঁড়িয়েছে ভারতের পাশেই। পাকিস্তান প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্র্যাম্পকে এই বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে বললেও, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানিয়ে দেওয়া হয় যে, এটি ভারতের অভ্যন্তরীন বিষয়, এতে তারা হস্তক্ষেপ করবেননা।
৩৭০ ধারা বিলোপে ভারতের বিরুদ্ধে মূলত সমালোচনা করে চলেছে পাকিস্তান। মার্কিন সমর্থন না পাওয়ায় এবারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুমকি দেন আন্তর্জাতিক মুসলিম সংগঠনগুলোতে যাওয়ার। তিনি বলেন যে, ভারতে সংখ্যালঘুরা নাকী ভালো নেই। কিন্তু এই বিষয়েও এখন চাপেই পাকিস্তান। কারণ সংযুক্ত আরব আমিরশাহি ইতিমধ্যেই ভারতকে সমর্থন জানিয়েছে। কাজেই পাকিস্তানের আন্তর্জাতিক মুসলিম সংগঠনে গিয়ে আদৌ কোনো কাজের কাজ হবে বলে মনে হয় না।





