গতকাল থেকে জম্মু কাশ্মীরে বাতিল করা হয়েছে ৩৭০ ধারা। সঙ্গে বাতিল হয়েছে ৩৫এ ধারাও৷ প্রবল বিরোধিতার মধ্যেও এই দুই ধারাকে রদ করে সরকার। এরফলে জম্মু কাশ্মীরের বিশেষ অধিকার খর্ব হলো। এখন দেশের বাকী রাজ্যগুলোর মতো জম্মু কাশ্মীরেও লাগু হবে একই নিয়ম। এছাড়াও এখন উপত্যকার একটিই রঙ হবে আর তা হলো তেরাঙ্গা।
এতোদিন জম্মু এবং কাশ্মীরে ভারতের পতাকার পাশাপাশি ছিল তাদের আলাদা পতাকা৷ এবার থেকে আর তাদের নিজস্ব কোনো পতাকা রইলো না৷ ভারতের তেরাঙ্গাই একমাত্র পতাকা হলো উপত্যকার। ফলে উপত্যকাতে এরপর উড়বে শুধুমাত্রা ভারতীয় তেরাঙ্গাই। আসুন দেখে নেওয়া যাক আর কি কি পরিবর্তন হলো জম্মু কাশ্মীরের –
রাজ্য-
পূর্বে জম্মু কাশ্মীর একটি রাজ্য থাকলেও গতকাল থেকে রাজ্যের মর্যাদা হারালো জম্মু কাশ্মীর। এখন জম্মু কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হলো।
পতাকা-
পূর্বে ভারতের তেরাঙ্গা ছাড়াও জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা। এবার থেকে গোটা উপত্যকা জুড়ে থাকবে শুধু ভারতের তেরাঙ্গাই।
সুবিধা-
৩৭০ ধারায় জম্মু কাশ্মীরকে বিশেষ সুবিধা, মর্যাদা এবং স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়েছিল। এবারে তা খর্ব হলো। এবার থেকে দেশের অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে যা নিয়ম লাগু হয় জম্মু কাশ্মীরেও তাই হবে।
সম্পত্তি জনিত অধিকার-
পূর্বে ৩৫ এ ধারায় জম্মু কাশ্মীরে, জম্মু কাশ্মীর রাজ্যের বাসিন্দা ছাড়া আর কোনো বাইরের রাজ্যের বাসিন্দা সেখানে জায়গা কিনতে পারতেননা। এখন থেকে যে কোনো ভারতীয় জম্মু কাশ্মীরে জায়গা কিনতে পারবেন৷
মানবাধিকার-
পূর্বে জম্মু কাশ্মীরের একজন মহিলার বিবাহ বাইরের কোনো রাজ্যে হলে যে জম্মু কাশ্মীরের নাগরিকত্ব হারাত। কিন্তু এবার থেকে তাকে আর নাগরিকত্ব হারাতে হবেনা। অন্য রাজ্যে বিবাহ হলেও সে তার রাজ্যের সমস্ত অধিকার পাবে। রাইট টু এডুকেশন ও আগে ছিলা উপত্যকায় এবার থেকে সেটিও লাগু করা হলো।
RTI-
পূর্বে জম্মু কাশ্মীরে ‘রাইট টু ইনফরমেশন’ বা RTI এর নিয়ম লাগু হতো না। কিন্তু এবার থেকে দেশের অন্যান্য রাজ্যের মতো RTI লাগু হবে জম্মু কাশ্মীরেও।





