বর্তমানে দেশের সর্বত্র জনসাধারণকে ম’দ্য’পান কমাতে এবং নিয়ন্ত্রণ রাখতে বলা হচ্ছে সেখানে জাপান সরকার দেশের যুব সম্প্রদায়কে বলছে আরও বেশি করে মদ খাওয়ার জন্য। কিন্তু কেন তরুণ-তরুণীদের অ্যালকোহল খাওয়ার পরামর্শ দিচ্ছে কিসিদা প্রশাসন?
জানা যাচ্ছে, এহেন আর্জির উদ্দেশ্য, দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে ‘ন্যাশনাল ট্যাক্স এজেন্সির’ তরফে একটি বাণিজ্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। সেখানে নতুন প্রজন্মকে অ্যালকোহল সেবনের উৎসাহ দেওয়া হয়েছে।
জাপানের তরুণ প্রজন্মের মা-বাবা এবং যুবক-যুবতীদের মধ্যে ম’দ্য’পানের প্রবণতা কমে গেছে। যার ফলে ম’দ থেকে পাওয়া আফগারি শুল্কের পরিমাণও কমেছে। তাই ফের অর্থনীতিকে চাঙ্গা করতে ম’দ্য’পান বাড়াতে চাইছে সরকার।
পুরনো হিসাব বলছে, ১৯৯৫ সালে ওই দেশের মানুষ ১০০ লিটার অর্থাৎ ২২ গ্যালন ম’দ খেতেন । যা বর্তমানে এসে দাড়িয়েছে ৭৫ লিটারে। এই ঘাটতি পূরণ করতেই প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার।






