ভারতে চাকরি নেই, বেকারত্ব বেড়েই চলেছে। তার সঙ্গে বাড়ছে ভিক্ষুকদের সংখ্যাও। কারণ, আর্থিক অভাবের কারণে ভিক্ষা বৃত্তিকেই বেছে নিচ্ছেন অনেকে। ভারতে শিক্ষিত ভিক্ষুকের সংখ্যা জানলে আপনিও অবাক হবেন।
২০১১ সালের জনগণনায় ‘শিক্ষার স্তর এবং বিভিন্ন গতিবিধির পরিপ্রেক্ষিতে রোজগারহীন’ -এর পরিসংখ্যানে ২১ শতাংশ হলেন শিক্ষিত ভিক্ষুক। প্রাথমিক শিক্ষার পরেও ওই ব্যক্তিরা কর্মসংস্থান করতে পারেননি। ডিগ্রিধারীদের ভিক্ষা করার মত ঘটনা দেখা যাচ্ছে। দেশে যে কর্মসংস্থান নেই সেটাকেই তুলে ধরছে এই ঘটনা।
বড় বড় শহরে শিক্ষিত ভিক্ষুকদের ইংরেজি বলতেও শোনা যাচ্ছে। অবাক করার বিষয় নয় এটি। কারণ, বহুজন আছে যারা স্নাতক, স্নাতকোত্তর এমনকি ডিপ্লোমা করার পর কাজ না পেয়ে ভিক্ষা বৃত্তিকেই বেছে নিয়েছেন। এটিকে ব্যবসার জায়গা তৈরী করছেন।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ৪,১৩,৬৭০ জন ভিক্ষুকের মধ্যে ২,২১,৬৭৩ জন পুরুষ রয়েছেন। পাশাপাশি, মহিলা ভিক্ষুকের সংখ্যা হল ১,৯১,৯৯১ জন। যাদের মধ্যে ২১ শতাংশ দ্বাদশ পাশ করেছেন এবং প্রায় ৩ হাজার জনের ভোকেশনাল ডিপ্লোমাও রয়েছে।
রাজ্যগুলিরদিকে নজর দিলে দেখা যায়, রতে সবচেয়ে বেশি ভিক্ষুক রয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে ৮১,২৪৪ জন ভিক্ষুক রয়েছেন। কেরালার মতো শিক্ষিত রাজ্যে ভিক্ষুকদের মধ্যে ৪২ শতাংশই শিক্ষিত। রাজধানী দিল্লিতে প্রায় ২৩ হাজার ভিক্ষুক রয়েছেন।





