লন্ডনের তাপমাত্রা তখন প্রায় ৫-৬ ডিগ্রি, তার সঙ্গে চকছে হালকা বৃষ্টিপাত। এর জেরে তাপমাত্রা আরও নিম্নমুখী। এমন হাড় কাঁপানো ঠাণ্ডাতেই লন্ডনের রাস্তায় নগ্ন হয়ে বেমালুম সাইকেল চালিয়ে ঘুরছেন এই তরুণী। শুধুমাত্র তার যৌনাঙ্গ ঢাকা, আর কোনও আবরণ নেই তার শরীরে। লোকে তার দিকে দেখছে, ছবি তুলছে। কিন্তু সেসব ভ্রূক্ষেপ করেই নিজের মনে হাসিমুখে সাইকেল চালাচ্ছেন তিনি। আবার এইভাবেই ক্যামেরার সামনে পোজও দেন ওই তরুণী। তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল।
ওই তরুণীর নাম কেরি বার্নেস। তবে তার এই সাইকেল সফরের পিছনে একটি গুরুতর কারণ রয়েছে, তা জানলে ওই তরুণীর প্রতি শ্রদ্ধা বাড়বে বই কমবে না। এই সাইকেল সফর শুরুর আগে একটি ভিডিও বার্তা দিয়ে এর নেপথ্যের কারণ জানান তিনি। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের মধ্যে মানসিক দিক দিয়ে অবসাদ হওয়ার প্রবণতা বেড়েছে। কেরি জানান, তার এক আত্মীয়ও মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছেন। তাই তিনি মানসিক অবসাদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছেন।
https://twitter.com/KerriCyclesNude/status/1328032410013999114
জানা গিয়েছে, #কেরিসাইকেলন্যুড হ্যাশট্যাগ দিয়ে তিনি তার সফরের নানা ছবি শেয়ার করছেন। এর মাধ্যমে তিনি ইতিমধ্যেই প্রায় ৯০০০ ব্রিটিশ পাউন্ড তুলতে সক্ষম হয়েছেন। এই অর্থের পুরোটাই তিনি দান করবেন ‘মাইন্ড’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থায়। এই সংস্থা মানসিক অবসাদগ্রস্ত মানুষদের সাহায্য করে। কেরির এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন বহু মানুষ।





