সুইস ব্যাংক নামটা আমরা সকলেই শুনেছি। সংবাদমাধ্যমের কাছ থেকে আমরা প্রায়শই জানতে পারি যে ধনকুবেররা এখানে নিজেদের কালোটাকা গচ্ছিত রেখেছেন। কিন্তু কী এই সুইস ব্যাংক? সাধারণ মানুষ কি এখানে টাকা রাখতে পারে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
আজ থেকে ৩০০ বছর আগে ফ্রান্সের রাজাদের গোপন ধনসম্পত্তি সুরক্ষিতভাবে লুকিয়ে রাখার জন্য এই সুইস ব্যাংক গড়ে উঠেছিল। বর্তমানে এই ব্যাংকের নাম গোটা বিশ্ব জেনে গিয়েছে। সুইস ফাইন্যান্সিয়াল মার্কেট সুপারভাইজরি অথরিটির অধীনে ৩০০টির বেশি ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে এবং এগুলোর প্রত্যেকটার অবস্থান সুইজারল্যান্ডে। কিন্তু পৃথিবীর যেকোনো দেশের বাসিন্দারাই এই ব্যাংকে একাউন্ট খুলতে পারেন।
ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনাকে কমপক্ষে এক লক্ষ ডলার জমা রাখতে হবে। আপনার তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন এখানে।সেই জন্যেই গ্যাংস্টার থেকে কালোবাজারি করা ব্যবসাদাররা সুইস ব্যাংকে নিজের একাউন্ট খুলে রাখেন। তবে এটা মনে করবেন না যে এটা শুধু অপরাধীদের ব্যাংক একাউন্ট খোলার জায়গা। অনেক সাধারণ মানুষ যাদের অনেক আর্থিক প্রতিপত্তি তারা আর্থিক সুরক্ষা পেতে এবং নিরাপত্তা বজায় রাখতে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখেন।
এছাড়াও জানা যায় কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে বেশ সাহায্য করে তাই ব্যবসায়ীদের অন্যতম প্রিয় ব্যাংক এই সুইস ব্যাংক। আপনার বয়স যদি ১৮ বা তার ওপরে হয় তাহলে আপনি এই ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন। এখানে সুদের হার -০.৭৫ শতাংশ।তাই সুদের হার ব্যাংক দেবে না, আপনাকেই দিতে হবে।
ব্যাংকের গ্রাহকদের টাকার উৎস এবং সম্পত্তির পরিমাণ সবকিছুই সুরক্ষিত থাকে সুইস ব্যাংকে। এই ব্যাংকের নিরাপত্তার গ্যারান্টি অসাধারণ।কেউই জানতে পারেন না সুইস ব্যাংকে যারা একাউন্ট খুলেছেন তাদের সম্পত্তির উৎস। এই কালোবাজারি করা মানুষদের অন্যতম পছন্দ হল এই ব্যাঙ্ক।





