আরও পড়ুন- মমতার ছবিতে কালো কালি, ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে তৃণমূল অফিসের সামনে বিজেপির ছাত্র পরিষদ
চলতি বিধানসভা নির্বাচনে হেরে গেছেন তিনি। বিদায়ী বিধায়ক হয়েও নিজের কর্তব্যে এতটুকু গাফিলতি রাখছেন না তিনি। তৃণমূল সমর্থকদের মারের ভয়ে যখন দোকানপাট বন্ধ করে বসে রয়েছেন বিজেপি সমর্থকরা। তখন নিজে দাঁড়িয়ে থেকে সেই দোকান খোলালেন মানস মজুমদার। রীতিমতো হুঁশিয়ারি দিলেন নিজের দলের কর্মীদের। বললেন আমি হেরে গেছি মানে এলাকা ছেড়ে চলে যায়নি। এই ধরনের অন্যায় দল সমর্থন করেনা। সেই সঙ্গে নিজের দলের কর্মীদের তাঁর প্রশ্ন কে বলেছে দোকান বন্ধ করতে? দল বলেছে আপনাদের? তাহলে কেনও করেছেন?
আরও পড়ুন- ‘ভোটে হেরেও মুখ্যমন্ত্রী হলেন, রাজ্যে এর আগে এমন হয়নি’, মমতাকে তীব্র তোপ শুভেন্দুর
নিজে হেরে গিয়েও বিরোধীদের জন্য তৃণমূল নেতার এহেন পদক্ষেপ নিতান্তই প্রশংসনীয়। যখন এই হিংসার রাজনীতি চলছে বাংলায়। এখন এই রকমই কিছু ঘটনা জানান দেয় এখনও মানবিকতা বেঁচে আছে।





