পাকিস্তানে ব্ল্যাক‌আউট! ইমরানের দেশের বিদ্যুৎ বিভ্রাটে পাকমন্ত্রী দোষ চাপালেন ভারতের ঘাড়ে

বিদ্যুৎ বিভ্রাটে ইমরানের দেশে। ব্ল্যাক আউটের কবলে পাকিস্তান। জানা যাচ্ছে প্রযুক্তিগত সমস্যার কারণে হঠাৎই গোটা পাকিস্তানে শনিবার রাতে আচমকা বিদ্যুৎ চলে যায়। আর এই ঘটনার জেরে করাচি, ইসলামাবাদ, লাহোর, পেশাওয়ার আর রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের বড় শহরগুলো অন্ধকারে দুবে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে একের পর এক গুজব।

 

পাকিস্তানি মিডিয়ার তরফে জানানো হয়, গতকাল রাতে পাকিস্তানের অনেক শহরই পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। ইসলামাবাদের ডেপুটি কমিশনার হমজা শাফকত জানিয়েছেন, ন্যাশানাল ট্রান্সমিশন সিস্টেম ফ্রিকুয়েন্সি আচমকা ৫০ থেকে শূন্যে নেমে যাওয়ার কারণেই গোটা দেশে ব্ল্যাকআউট হয়ে যায়। আরেকদিকে,পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী উমর আয়ুব মানুষের কাছে ধৈর্য বজায় রাখার আবেদন করেন। পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রালয় একটি ট্যুইট করে জানায় যে, ন্যাশানাল ট্রান্সমিশন সিস্টেম ফ্রিকুয়েন্সি আচমকা ৫০ থেকে শূন্যে নেমে যাওয়ার কারণে গোটা দেশে ব্ল্যাকআউট হয়েছে।
কিন্তু এই ঘটনাতেও ভারত চোখ দেখতে পান ইমরান সরকারের প্রলাপ করা মন্ত্রী শেখ রশিদ।অদ্ভুত দাবি করে বলেন, ভারত ইচ্ছে করে পাকিস্তানের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। তাঁরা দেশে চলা কৃষক আন্দোলন থেকে নজর ঘোরাতে এই কাজ করেছে।

 

পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রালয় একটি ছবি ট্যুইট করে জানায় যে, বিদ্যুৎ মন্ত্রী নিজেই বিদ্যুৎ ফিরিয়ে আনার কাজ দেখছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রীর সহায়ক শাবাজ গিল বলেন, বিদ্যুৎ মন্ত্রী উমর আয়ুব আর ওঁর গোটা টিম এই ব্রেকডাউনে কাজ করছেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ এর জানুয়ারি মাসে পাকিস্তানে প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

আরও অন্যান্য খবর