মাতৃদুগ্ধ থেকে গহনা! মা-সন্তানের সম্পর্ক অটুট রাখতে নয়া উদ্যোগ মহিলার

গহনার বৈচিত্র্যের শেষ নেই। সোনা, রুপো, হীরের গহনা আমরা পরেই থাকি। কিন্তু মাতৃদুদ্ধ বা ব্রেস্ট মিল্ক দিয়ে তৈরির গহনার কথা আগে শুনেছেন? এমনকি এই গহনা বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন নির্মাতাকারী।

এই বিশেষ গহনা দিয়ে মা ও সন্তানের সম্পর্ককে স্মৃতি বাঁধার চেষ্টা করেছেন লন্ডনের এক মহিলা। তাঁর নাম সাফিদা রিয়াদ। তিনি নিজেও তিন সন্তানের মা।জানা গেছে, ২০১৯ সালে সোফিয়া এবং তাঁর স্বামী অ্যাডাম রিয়াদ ম্যাজেন্টা এই গহনার ব্যবসা শুরু করেছিলেন সেই সময় তাঁরা প্রায় ৪০০০ অর্ডার পেয়েছিলেন। ২০২৩ সালের মধ্যে তারা ১৫ কোটি টাকার লাভ আশা করছে।

তাঁদের এই কোম্পানির নাম ম্যাজেন্টা ফ্লাওয়ার। মাতৃদুগ্ধ দিয়ে বিভিন্ন ধরনের নেকলেস, কানের দুল, আংটি তৈরি করা যাচ্ছে। সোফিয়া প্রথমে বুঝতে পারেনি তাঁর এই জুয়েলারির ভাবনা এত জনপ্রিয় হবে। কিন্তু, তা ধীরে ধীরে গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে।

সোফিয়ার কথায়, মায়ের দুধ সন্তানের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, তাই স্তন্যকে স্মারক হিসেবে রেখে দিতে চান অনেকেই। সেই ধারণা থেকেই কাজ শুরু।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles