জামাইয়ের সঙ্গে পরকীয়ার ফল! পিটিয়ে মারা হল শাশুড়িকে, আহত জামাই

জামাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সর্বাঙ্গপুর অঞ্চলের বাসিন্দা নুরসেফা বিবি। সোমবার রাতে তাঁদের একটি ঘরে দেখতে পেয়ে তাঁদের উপর বাঁশ এবং লাঠি নিয়ে চড়াও হয় তাদের আত্মীয়রা। ঘটনা স্থলেই প্রাণ হারান নুরসেফা।

স্থানীয়রা জানিয়েছেন, দু’জনের মধ্যে যে প্রেমের সম্পর্ক রয়েছে তা দীর্ঘ দিন ধরেই শোনা যাচ্ছিল। ওই দিন রাতে তাদের দু’জনকে একটি রুমে দেখা যায়। তারপরই শুরু হয় গণপিটুনি।

পুলিশ জানিয়েছেন, বেধড়ক মারে ঘটনাস্থলেই মারা গেছেন নুরসেফা বিবি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জামাই মফিজুলকে। প্রথমে তাঁকে গ্রামের একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

এই মর্মান্তিক ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। বাকিদের খোঁজ চলছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles