ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। আমরিকায় বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে খালিস্তানিদের।
ডেভিস সিটির কাউন্সিলম্যান লুকাস ফ্রেরিক্স ঘটনার নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, ভাঙা মূর্তিটি ইতিমধ্যেই সরিয়ে ফেলে হয়েছে। আগের মতোই অবিকল একটি মূর্তি নতুন করে বসানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে ভারত সরকারের তরফে ক্যালিফোর্নিয়ার ডেভিস সিটি প্রশাসনকে এই মূর্তি উপহার দেওয়া হয়। যদিও সেই সময় এই ঘটনার তীব্র বিরোধিতা করেছিল অরগানাইজেশন ফর মাইনরিটিজ ইন ইন্ডিয়া নামে একটি তীব্র গান্ধী বিরোধী সংগঠন। মূর্তি ভেঙে ফেলারও ডাক দেয় এই সংগঠন। তবে, বাধা সত্ত্বেও পার্কে মূর্তিটি বসানোর সিদ্ধান্ত নেয় ডেভিস সিটি প্রশাসন।
এই ঘটনার পর খালিস্তানি সংগঠন নিজেদের ফেসবুক পেজ থেকে গান্ধীর এই ভাঙা মূর্তির ছবি পোস্ট করে লিখেছে, ‘আজ খুব ভালো দিন’। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে এই ধরনের ফেসবুক পোস্ট স্বাভাবিকভাবেই ভারতীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সংগঠন, হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঘটনায় FBI তদন্তের দাবি তোলা হয়েছে।
একটি বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘শান্তি এবং ন্যায়ের প্রতীক হিসেবে মহাত্মা গান্ধী আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন ব্যক্তি। এই ঘৃণ্য এবং নক্কারজনক ঘটনায় ভারত তীব্র নিন্দা জানাচ্ছে।’





