আর্থিক সংকটের জেরে জর্জরিত পাকিস্তান। বিনামূল্যে দেওয়া হচ্ছিল রেশন। সেই খাবার নিতে পড়ে যায় হুড়োহুড়ি। এর জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্ততপক্ষে ১১ জনের। একাধিক জখম হয়েছেন এই ঘটনায়। ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার পাকিস্তানের করাচিতে।
পাক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, মৃতদের মধ্যে ৮ মহিলা এবং ৩ শিশু রয়েছেন। এই পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে করাচির সিন্ধ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এস্টেট এলাকায়। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সে দেশের প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে।
আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান এই সময়। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে প্রতিবেশী দেশের নাগরিকদের। গত সপ্তাহেই পঞ্জাব প্রদেশেmany-people-killed-in-stampede-at-food-distribution-centre-in-pakistans-karachi বিনামূল্যে ময়দা বিতরণের সময়ও পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৪ জনের। কিছুদিন আগেই সেদেশে কয়েক হাজার ময়দার বস্তা ট্রাক থেকে লুট করার ঘটনা ঘটে।
পাকিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেদেশে গত কয়েক দিন পেঁয়াজের দাম বেড়েছে ২২৮.২৮ শতাংশ। সিগারেটের দাম বেড়েছে ১৬৫.৮৮ শতাংশ। ডিজেল এবং কলার দাম বেড়েছে যথাক্রমে ১০২.৮৯ শতাংশ এবং ৮৯.১৭ শতাংশ। রোজকারের জীবনে এই সংকট মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন আমজনতা।





