রোনাল্ডিনহোর পাশে মেসি

আয়কনিক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো এই মুহুর্তে প্যারাগুয়ের জেলে আটক। দিনকয়েক আগে জাল পাসপোর্ট নিয়ে তিনি ঢুকে পড়েন প্যারাগুয়েতে। ব্যস, তাতেই প্যারাগুয়ের পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে ফেলেন। গ্রেফতারের পর পুলিশ জানতে পারে কেবল জাল পাসপোর্ট নিয়ে ঢুকে পড়াই নয়,প্যারাগুয়েতে আরো বেশ কিছু আইন অমান্য করেছেন রোনালদিনহো। আদালতের নির্দেশে তাই পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগে জেলেই থাকতে হবে রোনালদিনহোকে। তবে এই বিপদে একসময়ের সতীর্থ ও তারকা বন্ধু মেসিকে পাশে পাচ্ছেন তিনি।

একটি স্থানীয় ক্যাসিনোর মালিকের আমন্ত্রণে প্যারাগুয়ে যান রোনাল্ডিনহো। এছাড়া সেখানে গিয়ে নিজের বইয়ের প্রচার ও কিছু অন্যান্য কাজও সারেন তিনি। কিন্তু বিপত্তি বাঁধে হোটেলে ফিরে। রোনাল্ডিনহোর কাছ থেকে ব্রাজিলের জাল পাসপোর্ট পাওয়া যায়। রোনাল্ডিনহো অবশ্য দাবি করেন জাল পাসপোর্টটি তাঁর নয়। তাঁর আসল পাসপোর্ট নিয়ে প্রতারক চক্র নকলটি ধরিয়ে দিয়েছে। কিন্তু জাল পাসপোর্ট ছাড়াও আরো বেশ কিছু আইন অমান্য করার কারনে আদালত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্যারাগুয়ে ছাড়তে রোনাল্ডিনহোর উপর নিষেধাজ্ঞা জারি করে। রোনাল্ডিনহো পালিয়ে যেতে পারেন এই আশঙ্কায় জেলে রাখা হয়েছে তাকে।পূর্ণাঙ্গ তদন্ত শেষ হতে ছয় মাসের মতো লাগবে,তাই আপতত জেলেই থাকতে হচ্ছে রোনাল্ডিনহোকে।

কিন্তু রোনাল্ডিনহোর ছয় মাসের জেলবন্দী জীবন কিছুতেই মেনে নিতে পারছেন না বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। এককালীন সতীর্থ ও বন্ধু রোনাল্ডিনহোকে দ্রুত জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে চার আইনজীবী নিয়োগ করেছেন মেসি। চার আইনজীবীর পেছনে কমপক্ষে চার মিলিয়ন ইউরো খরচ করতে হবে। যার পুরোটাই মেসি নিজর পকেট থেকে দেবেন বলে জানিয়েছেন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment