মোদী ম্যাজিক! বিশ্বের সেরা নেতার তালিকায় প্রথম স্থান পেলেন নরেন্দ্র মোদী, বাইডেন, জনসনকে পিছনে ফেলে সকলের শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী

বিশ্বের প্রভাবশালী ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে জনপ্রিয়তার দিকে থেকে এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রহণযোগ্যতার হারের নিরিখে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার রাষ্ট্রনেতা জাস্টিন ট্রুডোর মতো তাবড় তাবড় বিশ্বনেতাদের পিছনে ফেলে দিয়েছেন মোদী।

আমেরিকান ডেটা ইন্টেলিজেন্স ফার্ম মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সে বিশ্বের নানান দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি সমীক্ষা চালায়। সাম্প্রতিক গ্লোবাল রেটিং-এর এই সমীক্ষার রিপোর্ট উঠে এসেছে যে ৭২ শতাংশ মানুষের কাছে গ্রহণযোগ্যতা নরেন্দ্র মোদী।

গত ২০ জানুয়ারি মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের গ্রহণযোগ্যতা নিয়ে এই তথ্য তুলে ধরেছে।

এই তালিকা অনুযায়ী, মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর ৬৬ শতাংশ রেটিং নিয়ে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি ৬০ শতাংশ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

১৩ জন বিশ্বনেতা এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট পেয়েছেন ৪১ শতাংশ রেটিং। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। তাঁর সঙ্গেই এই একই রেটিং পেয়েছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।

আরও অন্যান্য খবর