সম্পর্ক ছিন্ন হওয়ার পথে তৃণমূল I-PAC’র, ‘কাজ করতে চাই না’, মমতাকে মেসেজ PK-র, কী জবাব দিলেন দলনেত্রী? জানতে পড়ুন

পুরসভার প্রার্থী তালিকাকে ঘিরে বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে। এরই মধ্যে দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে তৃণমূল। সূত্রের খবর।, দলনেত্রী নিজেই এই বিষয়ে উদ্যোগ নিচ্ছেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর তৃণমূলের জন্য কাজ করা শুরু করেন। ২০১৯-এ বিজেপির কাছে রাজ্যে ধাক্কা খায় তৃণমূল। এরপর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এ রাজ্যে আসেন পিকে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই থেকে ভোট-কৌশল তইর, সবেতেই অগ্রণী ভূমিকা নেয় আইপ্যাক যা তৃণমূলের পুরনো নেতারা ভালো চোখে নেয়নি।

একুশের নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর প্রশান্তন কিশোর আইপ্যাক ছেড়ে দেওয়ার কথা জানালেও, পরবর্তীতে তা হয়নি। এরই মদ্ধজে নানান সরকারি দফত্রে এই পরামর্শদাতা সংস্থার তাৎপর্যপূর্ণ উপস্থিতি লক্ষ্য করা যায়। এই নিয়েই মন্ত্রীমহলে ক্ষোভ জন্মানোর কথা শোনা যায়।

অন্য দিকে, দলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই সংস্থার ‘অতিসক্রিয়তা’ মমতা যে অনুমোদন করছেন না, এর প্রমাণ প্রথম মেলে কলকাতা ও বিধাননগর-সহ কয়েকটি পুরসভা ও পুরনিগমে ভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। কলকাতার প্রার্থী ঠিক করার সময় বৈঠকে উপস্থিত আইপ্যাকের প্রতিনিধিরা অনুযোগ করেন যেতাঁদের সুপারিশ মানা হচ্ছে না। তবে তাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিশেষ আমল দেননি। তাদের উলটে বলে দেওয়া হয় যে বাংলাকে বুঝতে অন্য কারও পরামর্শ লাগবে না।

রাজ্যের ১০৭টি পুরসভার প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের মধ্যে যে বিক্ষোভের সৃষ্টি হল, মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখিয়েই দলের অফিশিয়াল পেজে যেভাবে একটি প্রার্থী তালিকা তৈরি করা হল ও পরবর্তীতে দলের তরফে সেই তালিকাকে আসল নয় বলে ঘোষণা করতে হল, তাতেন আইপ্যাককেই দায়ী করেছে তৃণমূল। এমনকি, তৃণমূল সুপ্রিমোরও তেমনটাই মত বলে জানা গিয়েছে। তবে আইপ্যাকের তরফে এই দায় ঝেড়ে ফেলে বলা হয় যে পুরভোটের প্রার্থী তালিকার সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই।

এই বিবাদ এতটাই গড়িয়েছে যে জানা গিয়েছে প্রশান্ত কিশোর মমতাকে মেসেজ পাঠিয়ে জানান যে তৃণমূলের সঙ্গে বাংলা, মেঘালয় ও ত্রিপুরায় আর কাজ করতে চান না তিনি। এই বার্তাকে কার্যত হুঁশিয়ারি বলেই মনে করেন মমতা। তৎক্ষণাৎ তিনি জবাব দিয়ে দেন, ‘থ্যাঙ্ক ইউ’।

এই বিষয়ে তৃণমূলের এক শীর্ষ নেতা রবিবার বলেন, ‘‘পরামর্শদাতা সংস্থার সঙ্গে আদৌ কী চুক্তি হয়েছে, তা দেখতে হবে। এবং কোনও চুক্তি হয়ে থাকলে তা অবিলম্বে বাতিল করার জন্য যা দরকার, করা হবে”। এর অর্থ মমতার নেতৃত্বের তৃণমূল আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে যাচ্ছে।

আরও অন্যান্য খবর