ব্রুকলিন হাসপাতালের সামনে ট্রাকে পর পর সাজানো মৃতদেহ, আমেরিকায় এখনও অবধি মৃতের সংখ্যা ২৮৫৪

করোনার গ্রাসে মৃত্যু মিছিল বেরিয়েছে আমেরিকাতে। নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন হাসপাতালের সামনে ঠান্ডা বরফের ট্রাকে শায়িত রয়েছে কত কত মৃতদেহ। দেহ গুলি থেকে যেন সংক্রমন না ছড়ায় তাই সেগুলি প্লাস্টিকে মরা রয়েছে। এমনই কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা প্রত্যেক মানুষের বুকে আজকাল ভয় ধরিয়ে দিচ্ছে। আমেরিকায় ইতিমধ্যেই আক্রান্ত ১,৫৫,৯৬৯ জন। প্রাণ গিয়েছে ২,৮৫৪ জনের।

এই বিপর্যয়ের পরিস্হিতি মোকাবিলায় লকডাউনের সময়সীমা বাড়ানোর পথে পা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। তাই সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিস্ট্যান্সিং) বজায় রাখার নির্দেশের মেয়াদ বাড়ানো হলো এক মাস অর্থাৎ ৩০ এপ্রিল,২০২০ পর্যন্ত।

dead body in truck in usa

রবিবার এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিষয়ে নিজের বিবৃতি দিয়ে বলেন, দু’সপ্তাহে আমেরিকায় মৃত্যুর হার ব্যাপক বাড়তে পারে। এমনটাই বিগত কয়েক সপ্তাহের গ্রাফ দেখে ধারণা করা যাচ্ছে। এই মৃত্যু রুখতে না পারলে দেশে একটা বড়সর ক্ষতির আশঙ্কা আছে। প্রশাসনের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো এই মৃত্যুমিছিলকে আটকানো। কথাটা খুবই কদর্য হলেও তাদের লক্ষ্য এই মৃত্যু মিছিলকে এক লক্ষ্যে আটকে ফেলতে হবে।

করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে যে ১৫ দিনের সময়সীমা স্থির করেছিলেন ট্রাম্প, সেই সময়সীমা শেষ হয়েছে সোমবার। তার আগেই এই সময়সীমা ৩০ এপ্রিল অবধি বাড়ানোর কথা বলেন তিনি।

তবে, ১ জুনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, এ ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বড় কোনও জমায়েত চলবে না, বয়স্ক বা অসুস্থ মানুষদের বাড়িতে থাকতে অনুরোধ করা হচ্ছে। সাধারণ মানুষকে জরুরী কাজ ছাড়া বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে, বাড়িতে বসেই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং অপ্রয়োজনীয় সফর করতেও নিষেধ করা হচ্ছে।

তবে, এ দিন ফের একটি মন্তব্যকে ঘিরে আবার বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প। তিনি অভিযোগ তোলেন, হাসপাতালের কর্মীরা এন৯৫ মাস্ক চুরি করে মুনাফার লোভে তা বাজারে বিক্রি করছে। কিন্তু এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ হাজির করতে না পারায় আবারও সমালোচনার শিকার হন। ট্রাম্পের এই মন্তব্যে ক্ষুব্ধ জো বিডেনও। বিডেনের বক্তব্য, ‘প্রেসিডেন্টের এই বক্তব্য অত্যন্ত হাস্যকর। তিনি নিজে যদি এমন ষড়যন্ত্রের খবর ছড়ান, তাহলে এর থেকে হাস্যকর কী হতে পারে? তাঁর উচিত যুক্তি প্রমান সহকারে সবার সামনে বিষয়টি তুলে ধরা। কিন্তু তিনি তো সেসব বোঝার লোকই নন।’

RELATED Articles

Leave a Comment