কবে মহামারীর এই পর্ব শেষ হয়ে সব কিছু স্বাভাবিক হবে ? উত্তর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বব্যাপী করোনার দাপট যেন দিন দিন বেড়েই চলেছে। আর এই করোনাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে মানুষের। করোনার চিকিৎসায় আপাতত রেমডেসিভির, Favipiravir-এর মতো বেশ কয়েকটি ওষুধ দেওয়া হচ্ছে। এরপর হয়তো বছরের শেষে করোনা প্রতিষেধকও বাজারে চলে আসবে। কিন্তু কবে পুরোপুরি কাটবে এই করোনার ভয়? কবে আবার সব কিছু স্বাভাবিক হবে? বিশ্বের কোটি কোটি মানুষের মুখে মুখে এখন এই একটাই প্রশ্ন।

এই প্রশ্নের উত্তরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস (Tedros Adhanom Ghebreyesus)বলেন, আর হয়তো দু’বছরের মধ্যেই এই ভয়াবহ মারণ রোগের হাত থেকে আমরা মুক্তি পাবো। আজ থেকে প্রায় ১০০ বছর আগে, ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুয়ের প্রকোপেও মানুষ নাজেহাল হয়েছিল। সেই মহামারি হাত থেকে মুক্তি পেতেও প্রায় দু’বছর সময় লেগে ছিল। তবে বর্তমানে এত উন্নত প্রযুক্তি রয়েছে যার সাহায্যে দুবছরের আগেই এই রোগ থেকে হয়তো মুক্তি মিলবে।

টেড্রস আধানম ঘেব্রেইসাস বর্তমান করোনার ভয়াবহতা স্বীকার করে বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা বিশ্বব্যাপী করোনার ছড়িয়ে পড়ার জন্য দায়ী। আবার এই উন্নত প্রযুক্তিই কিন্তু দ্রুত করোনার প্রতিষেধক তৈরিও করতে সক্ষম। তাই হয়তো স্প্যানিশ ফ্লুয়ের মতো দুবছর লাগবে না এই রোগের হাত থেকে মুক্তি পেতে। আগামী দুবছরের আগেই এই রোগ পৃথিবী থেকে মুছে যাবে।

RELATED Articles

Leave a Comment