আগে ক্রিকেটের মাঠে করতেন এখন রাজনীতির ময়দানে। কারণে অকারণে ভারতকে ঢুকে কথা বলা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বভাবজাত হয়ে গেছে।
যেখানে নিজের দেশের অস্তিত্ব সঙ্কটে, রাষ্ট্রপুঞ্জের কাছে পাকিস্তান যখন চিন্তার অন্যতম কারণ তখন ইমরান খান পড়ে আছেন ভারতকে নিয়ে।
কাজে লাগুক বা না লাগুক ভারতের দিকে দু-একটা ইয়র্কার, বাউন্সার মাঝেমধ্যেই ছুড়ে দেন ইমরান।
এবার নিজের করা একটি টুইটে হঠাৎই জমিয়ে ভারতের গণতন্ত্রের সমালোচনা করলেন তিনি। ইমরান জানালেন, স্থিতিশীল বিশ্বব্যবস্থার কাছে নাকি ভারত ক্রমশ একটা ভয়জাগানো অস্তিত্ব হয়ে উঠছে। ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রের গণতন্ত্র ক্রমশ বিঘ্নিত, আক্রান্ত, ধ্বস্ত বলেও জানালেন পাকক্রিকেটের রাজপুত্র তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
একইসঙ্গে তিনি জানান, পাকিস্তান বহুদিন থেকেই ভারতের এই গণতন্ত্রভঙ্গকারী কার্যক্রম নিয়ে বিশ্বদরবারে গলা ফাটাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চের সদস্যদের উচিত, ভারতের এই নেতিবাচক ভূমিকার প্রতি কড়া নজর রাখা।
তবে ইমরান খান যাই বলুক না কেনও রাষ্ট্রপুঞ্জের প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইমরানেরই দেশ। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের ৭৫তম বর্ষ উদযাপন চলছে। এই আবহে ভারত-পাক সংঘাত এবং তা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা, সমালোচনা চাপানউতোর খুবই বেমানান বলে জানাচ্ছেন একাংশের বৈদেশিক নীতিবিশেষজ্ঞেরা। ভারতও স্পষ্ট বুঝতে পারছে না, হঠাৎ কী কারণে ইমরান এমন আক্রমণাত্মক।
তাহলে চলুন দেখে নেওয়া যাক ভারতের প্রতি কেনও এত খাপ্পা হয়ে রয়েছেন পাক প্রধানমন্ত্রী,
জানা যাচ্ছে মাত্র কদিন আগেই ভারত রাষ্ট্রপুঞ্জের নিয়মকানুন তোয়াক্কা না করা পাকিস্তানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিল বাকি বিশ্বের। এ দিকে জাতিসঙ্ঘের নিয়মনীতি মানা বা না-মানা বিষয়ে কোনও উত্তর না দিয়েই ভারতকেই আক্রমণ করে বসলেন পাক প্রধানমন্ত্রী।





