BIG NEWS: এবার পাকিস্তান যেতে পারবেন ভারতীয়রা! বর্ডার খুলে দেবে পাক প্রশাসন, জানুন বিস্তারিত

সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই পাকিস্তানবাসীরা আসতে পারবেন ভারতে। কর্তারপুর করিডর খুলে দেওয়ার আবেদন জানিয়েছে পাক সরকার। আর কিছু দিনের মধ্যেই এই করিডোরের উদ্বোধনের দ্বিতীয় বার্ষিকী সম্পূর্ণ হবে।
কর্তারপুরে শিখদের আরাধ্য গুরুনানক জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন বলে শোনা যায়। আগামী ১৯শে নভেম্বর গুরুনানকের জন্মদিন। সেই উপলক্ষ্যে পাকিস্তান বিদেশ মন্ত্রকের বক্তব্য, “আসন্ন ১৭ থেকে ২৬ নভেম্বর বাবা গুরু নানকের জন্মদিন উদযাপনে, আমরা ভারত এবং সারা বিশ্ব থেকে ভক্তদের আতিথেয়তা করার জন্য উন্মুখ।” তাই এই করিডোর খুলে দেওয়ার আবেদন করেছে পাক সরকার। যদিও অনেকের মত, এই অনুরোধ আসলে পাকিস্তানে বসবাসকারী শিখ সম্প্রদায়ের কাছে ভালো বার্তা দেওয়ার চেষ্টা।
দু’বছর আগে এই করিডর যার নাম দেওয়া হয়েছিল করিডর অফ হোপ উদ্বোধন করা হয়েছিল। দুই দেশের প্রধানমন্ত্রী বর্ডারের দুইপাশে নিজেদের দেশে এই করিডোরের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করিডোরের মাধ্যমে প্রথম শিখ জাঠার উদ্বোধন করেন। এই জাঠা পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানক আন্তর্জাতিক বর্ডার থেকে ৪.৫ কিলোমিটার ভিতরে কর্তারপুর সাহিবের গুরদ্বার দরবার সাহিবে যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সীমান্তের অন্যদিকে এই জাঠাকে অভ্যর্থনা জানান।
করোনার কারণে ২০২০র মার্চ থেকে বন্ধ কর্তারপুর সাহিব করিডর। কেন্দ্রীয় সরকার উপাসনার জন্য অন্যান্য ধর্মীয় স্থান খোলার অনুমতি দিয়েছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে কর্তারপুর সাহিব।তাই এবার তা খোলার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে পাক প্রশাসন।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles