Covid19 Crisis: দেশের আর্থিক মন্দা মোকাবিলায় চীনের দ্বারস্থ পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি করোনা মহামারী নিয়ে লড়াই করছে এমন উন্নয়নশীল দেশ গুলিকে ঋণ মুক্তি দেওয়ার ব্যাপারে চীনের সমর্থন চেয়েছেন। এই বিষয়ে তিনি চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ইয়িকে আহ্বান‌ও জানিয়েছেন।

বুধবার পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলেছে যে কুরেশি উল্লেখ করেছেন করোনা বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় মূলক প্রভাব ফেলবে এবং এই মহামন্দার প্রভাব সবচেয়ে বেশি পড়বে উন্নয়নশীল দেশ গুলির উপর। এই বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী ইমরান খান অনুরোধ করেছেন যাতে উন্নয়নশীল দেশগুলির ঋণ মকুব করা হয়।

পাকিস্তানের বিদেশমন্ত্রক এই উদ্যোগের জন্য জি-২০-র মঞ্চেই চীনের সমর্থন চেয়েছিল। বিশ্বের কুড়িটি দরিদ্রতম দেশ ইতিমধ্যেই ঋণ পরিশোধ স্থায়ীভাবে বন্ধ করার জন্য সমর্থন জানিয়েছে। কারণ বর্তমান করোনাভাইরাস মোকাবিলায় সেই দেশগুলির অর্থনীতি অনেকটাই বেসামাল।
কুরেশি তাঁর আহ্বানে ওয়াংকে বলেছেন, পাকিস্তান ও চীন এক আবহাওয়ার দেশ। কৌশলগত সমবায়ের অংশীদার। পারস্পরিক সহযোগিতা ও পারস্পরিক সহায়তার ঐতিহ্য তাঁরা একসঙ্গে রক্ষা করতে বদ্ধপরিকর। এছাড়াও করোনা প্রতিরোধে পাকিস্তানের প্রতি চীনের সংহতি, নৈতিক ও বৈষয়িক সহায়তার জন্য‌ও চীনকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান।

কুরেশি বলেছেন এই করোনা বিপর্যয়ের সময় চীন যেভাবে পাকিস্তানকে সহায়তা করেছে তার জন্য পাকিস্তান কৃতজ্ঞ। তাঁদের এই সাহায্য জনগণের দ্বারাও প্রশংসিত হয়েছে বলে জানান তিনি।

আরও অন্যান্য খবর