এবারে তেলে বেগুনে জ্বলে উঠে সমঝোতা এক্সপ্রেস বাতিল ঘোষণা পাকিস্তানের।

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান। পাক সরকার কাশ্মীর ইস্যুতে কি করবে আর কি করবে না তা-ই এখনও ভেবে পাচ্ছেনা তারা। এমতাবস্থায় পাক সরকারের জাতীয় নিরাপত্তা বৈঠকের পরে একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা যেগুলোতে ভারতের ক্ষতি হওয়ারতো কোনো সম্ভাবনাই নেই উল্টে আর্থিক ক্ষতি হতে পারে পাকিস্তানেরই।

ইতিমধ্যেই ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতে নেমে এসেছে পাকিস্তান। নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করছে ইসলামাবাদ৷ আর তাই বাণিজ্যিক সম্পর্ক সহ আরও নানান দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের সঙ্গে শেষ করার কথা বলছে পাক সরকার৷ তা করতে গিয়েই এদিন পাক সরকারের তরফে আবার একতরফা সিদ্ধান্ত নেওয়া হলো সমঝোতা এক্সপ্রেসকে নিয়ে।

আজ পাক সরকারের তরফে জানানো হয়েছে যে সমঝোতা এক্সপ্রেস আর চলবেনা দু-দেশের মাঝে৷ একতরফা এই সিদ্ধান্তে দু দেশের বহু যাত্রী সমস্যায় পরেছেন৷ সেক্ষেত্রে ঠিক করা হয়েছে যে, ভিসা প্রাপ্ত ট্রেন চালকেরা শেষ বারের মতো দু দেশে ট্রেন চালিয়ে আটকে থাকা যাত্রীদের যার যার দেশে  ফিরিয়ে নিয়ে আসবেন৷ এই মুহূর্তে ইসলামাবাদে আটকে রয়েছেন প্রায় ১১০ জন যাত্রী এবং নয়াদিল্লিতে আটকে প্রায় ৭০ জন যাত্রী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment