নয় মাসের শিশুকে ধর্ষণ। মৃত্যুদন্ড ধর্ষক যুবকের।

মানুষের বর্বরতা যে কতোটা নীচে মানুষকে নামিয়ে আনতে পারে তা এই ঘটনা না দেখলে বোঝা সম্ভব নয়। ৯ বছরের দুধের শিশুকে অপহরণ করে ধর্ষণ করার মতো জঘন্য, ঘৃণ্য ঘটনা ফের ঘটলো এই ভারতের বুকেই।

 

ঘটনাটি তেলেঙ্গনার। সূত্রের খবর গত ১৯ জুন তেলেঙ্গানার কুমারপল্লি নামক এক গ্রামে নিজের বাড়িতেই ছাদের মা বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল ৯ বছরের শিশু কন্যাটি৷ সেসময় প্রবীণ নামে বছর ২৫ এর এক যুবক শিশু কন্যাটিকে অপহরণ করে। এরপর পাশে শিশু কন্যাকে না পেয়ে শিশুটিকে খুঁজতে গিয়ে হাতে নাতে ধরা পরে প্রবীণ। শিশুটিকে অপহরণ করে ধর্ষণ করেছিল সেই যুবকটি।

এরপর যুবকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ কিন্তু শিশু কন্যাটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই সে মারা যায়। এরপরই তেলেঙ্গানা আদালতে চলে সেই যুবকটির মামলা। আর সম্প্রতি মামলায় যুবকটি দোষী সাব্যস্ত হওয়ায় ভারতীয় দন্ডবিধির ৩৬৩, ৩৭৬ এবং ৩০২ ধারায় প্রবীণকে মৃত্যুদন্ড দেয় বিচারপতি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment