সংখ্যালঘুদের ওপর তীব্র অত্যাচার চালাচ্ছে পাকিস্তান, মানবাধিকার কমিশনের রিপোর্টে উঠে এলো ভয়ঙ্কর তথ্য

বালুচিস্তানে (Baluchistan) সংখ্যালঘুদের(Minor) ওপর তীব্র অত্যাচার চালাচ্ছে পাকিস্তান(Pakistan), তথ্য উঠে এলো আন্তর্জাতিক সমীক্ষায়! ইউরোপের থিঙ্কট্যাঙ্ক নামে পরিচিত দ্য ইউরোপিয়ান পার্লামেন্টারি রিসার্চ সার্ভিস (EPRS) সংগঠন সম্প্রতি পাকিস্তানের মানবাধিকার কমিশন (HRCP) -এর এক রিপোর্টকে হাতিয়ার করে দেখিয়েছে, বালুচিস্তানের কোয়েট্টায় বসবাসকারী হিন্দু(Hindu) এবং খ্রিস্টান(Christian) সম্প্রদায়ের মানুষরা খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।

এই কমিশনের প্রতিনিধিরা বালুচিস্তানের বিভিন্ন জায়গায় গিয়ে প্রমাণ সংগ্রহ করেছেন। এই অঞ্চলের গাওয়াদারের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে এই কথা জানা গিয়েছে। যদিও পাকিস্তানের বর্তমানে সংখ্যালঘুদের উপর ধর্মীয় হামলা অনেক কমে গিয়েছে তবুও সংখ্যালঘুরা যথেষ্ট আতঙ্কে বসবাস করেন সেখানে।

অন্যদিকে পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ জম্মু কাশ্মীরে ভারত(India) মানবাধিকার লঙ্ঘন করছে। সৌদি আরব(Saudi Arabia) এই বিষয়ে সম্প্রতি মুখ খুলতে না চাওয়ায় পাকিস্তানের বিদেশ মন্ত্রী মাহমুদ কুরেশি সৌদি আরবকে অনেকটাই কোণঠাসা করার চেষ্টা করেছিলেন। আবার চীনের(China) সাহায্য নিয়ে পাকিস্তান বিশ্বে শক্তিশালী হওয়ার চেষ্টা করলেও তাতে সফল হয়নি।
এ সংস্থার তরফে ২০০৯ সালে প্রকাশিত মার্কিন বিদেশ মন্ত্রকের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত প্রতিবেদনে পাকিস্তানের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করা হয় তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে পাকিস্তান সরকারের তরফে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীগুলো শিয়া মুসলিম ও শিয়া হাজরার মতো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর তীব্র অত্যাচার চালাচ্ছে। এর ফলে বালুচিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিরোধ করতে নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছে। গত এপ্রিল মাসের ১৮ তারিখ বালুচিস্তানের মাক্রান এলাকায় ১৮ জন দুষ্কৃতী একটি বাসে হামলা চালায় যার ফলে ১৪ জন যাত্রী নিহত হন। এছাড়াও প্রতিদিন বিভিন্ন জায়গায় পাকিস্তানি সেনার উপর আক্রমণ হানা হচ্ছে।

এই রিপোর্ট প্রকাশ্যে এসে যাওয়ার ফলে পাকিস্তান আন্তর্জাতিক মহলে ফেরার একবার চাপে পড়ল বললে মত ওয়াকিবহাল মহলের। যদিও পাকিস্তানের তরফ থেকে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

RELATED Articles

Leave a Comment