মোহনবাগানের প্রাক্তনী অরিজিত বাগুই যোগ দিতে চলেছেন ভবানীপুর এফসিতে

দীর্ঘদিন সবুজ-মেরুণ জার্সি পড়ে খেলা বাঙালি উইঙ্গব্যাক অরিজিত বাগুইকে এবার নিতে চলেছে ভবানীপুর এফসি। সামনেই আইলিগ দ্বিতীয় ডিভিশনের মূল পর্ব, আর সেখানে লড়াই করতে এবার শক্তিশালী টিম বানাতে চাইছে ভবানীপুর।

মোহনবাগানের হয়ে আইলিগে ২৯টি ম্যাচ খেলেছেন এই বাঙালি ডিফেন্ডার। এবার ভবানীপুর জার্সিতে নিজের কামাল দেখাবেন অরিজিত। এর পাশাপাশি গত বছরের ডুরান্ডে একটি ম্যাচ এবং সুপার কাপে তিনটি ম্যাচ খেলেছেন অরিজিত।

পাশাপাশি হায়দ্রাবাদ এফসির স্ট্রাইকার গণি আহমেদ নিগমকে সই করল মহামেডান স্পোর্টিং। এবছর আইএসএল-এ চারটি ম্যাচ খেলেছেন গনি। পাশাপাশি দ্বিতীয় দলের হয়ে আইলিগ দ্বিতীয় ডিভিশনেও খেলেছেন তিনি, যেখানে মহামেডানের বিরুদ্ধে গোলও করেছেন এই কেরালার স্ট্রাইকার।

RELATED Articles

Leave a Comment