মরুদেশে হিন্দু মন্ত্র উচ্চারণ! মুসলিম প্রধান দেশ আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আবু ধাবিতে তৈরি হয়েছে এক নতুন ইতিহাস। সেই দেশে তৈরি হয়েছে প্রথম হিন্দু মন্দির। আর বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্তে সেই হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর মন্দিরে আরতিও করলেন তিনি।

গত ২২ জানুয়ারিই অয্যোধ্যায় ছিল রামমন্দিরের উদ্বোধন। সেখানেও রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সেই ঘটনা গোটা বিশ্বে এক ঐতিহাসিক মুহূর্ত ছিল। আর এবার মোদীর হাত দিয়েই তৈরি হল আরও এক ইতিহাস। মুসলিম প্রধান দেশ আবু ধাবিতে তৈরি হল প্রথম হিন্দু মন্দির আর তা উদ্বোধন হল প্রধানমন্ত্রীর হাত দিয়েই।

https://twitter.com/MrSinha_/status/1757763967789977606?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1757763967789977606%7Ctwgr%5E8867e12509bded7dcddcac6c583feff669326cc0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Fpm-modi-inaugurates-uaes-first-hindu-temple-in-abu-dhabi-1014514.html

আবু ধাবির এই মন্দিরটি স্বামীনারায়ণ মন্দির। মন্দির উদ্বোধনের আগে গঙ্গা ও যমুনার জল ঢালেন প্রধানমন্ত্রী। এই মন্দির তৈরি হয়েছে আবু ধাবির শেখ জায়েদ হাইওয়ের ধারে ২৭ একর জায়গার উপর। বিএপিএস নামের সংস্থা এই মন্দির তৈরির দায়িত্বে ছিল। এই মন্দির তৈরির জন্য কোনও ধাতুর ব্যবহার হয়নি। রাজস্থান থেকে আনা ২০ টন পাথর দিয়েই তৈরি হয়েছে এই মন্দির। এই মন্দির নির্মাণের জন্য খরচ হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। ২০১৯ সাল থেকে এই মন্দিরের নির্মাণকার্য শুরু হয়। প্রাচীন হিন্দু মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই মন্দির।  

https://twitter.com/PTI_News/status/1757768557461700757?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1757768557461700757%7Ctwgr%5E8867e12509bded7dcddcac6c583feff669326cc0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Fpm-modi-inaugurates-uaes-first-hindu-temple-in-abu-dhabi-1014514.html

সংযুক্ত আরব আমিরশাহি সফর গিয়ে নরেন্দ্র মোদী ওই দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছিলেন। স্বামী ব্রমহ্মভিহরিদাস সাদরে আপ্যায়ণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। জমি পাওয়ার পরেই বিএপিএস সংস্থা এই মন্দির নির্মাণের কাজ শুরু করে। গত ডিসেম্বরে স্বামীনারায়ণ সংস্থার প্রতিনিধি স্বামী ঈশ্বরচরণদাস ও স্বামী ব্রহ্মাভিহরিদাস দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান আর এই মন্দির উদ্বোধনের জন্য তাঁকে আমন্ত্রণ জানান।

এই মন্দির প্রসঙ্গে বিএপিএস-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান স্বামী ব্রহ্মাভিহরিদাস বলেন, “বিজ্ঞানসম্মত ভাবে প্রাচীন বিভিন্ন মন্দিরের আদল একত্রিত করে এই মন্দির বানানো হয়েছে। চাপ, তাপ, সিসমিক মুভমেন্ট মাপার জন্য মন্দিরের প্রত্যেক স্তরে রয়েছে উচ্চ প্রযুক্তির সেন্সর। সেই সেন্সর সব সময় তথ্য পাঠাবে। এই এলাকা ভূমিকম্প প্রবণ। তার থেকে মন্দিরকে সুরক্ষিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে”।

RELATED Articles