ভারত জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করার পরই তেলে বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান। তারা কি করবেন তা ভেবে না পেয়ে বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশ গুলো সহ রাষ্ট্রসংঘের দরবারেও ঘুরে বেড়াচ্ছে পাক সরকার৷ কিন্তু কাউকেই নিজেদের পাশে পাননি ইমরান খান৷
এমতাবস্থায় রাষ্ট্রসংঘে ফের মুখ পড়ল পাক সরকারের৷ ভারতের ৩৭০ ধারা বিলোপের বিরোধীতা করে অভিযোগ জানিয়ে এই প্রসঙ্গে ফের আলোচনা চেয়ে পাক বিদেশমন্ত্রী কুরেসি চিঠি দিয়েছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিওকে। কিন্তু পাকিস্তানের মুখ পুড়িয়ে এই প্রসঙ্গে কোনো আলোচনাই আর করলোনা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ৷
কিছুদিন আগেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফে জানানো হয়েছিল যে, ৩৭০ ধারা বিলোপ ভারতের সংবিধান অনুযায়ী হয়েছে৷ এবং ভারত- পাকিস্তানের তা নিয়ে কোনো সমস্যা হলে শিমলা চুক্তি অনুযায়ী তা যেন তারা দ্বিপাক্ষিক ভাবে সমাধান করে নেয়। এরপরও ফের পাক সরকারের তরফে রাষ্ট্রসংঘে চিঠি যাওয়ায় সেই চিঠিকে আর পাত্তাই দিলোনা রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি জোয়ানা রোনেকাকে পাক দূত মালিহা লোধি পাক সরকারের আপত্তির কথা জানালেও দেখা গিলো যে জোয়ানা কোনো মন্তব্যই করলেননা উল্টে বিষয়টি এরিয়ে গেলেন তিনি। যেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের কথা শোনার জন্য একটিও লোক নেই।
জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর পাক সরকার অন্যান্য দেশকে উস্কে উত্তেজনার সৃষ্টি করতে চাইলেও এখনও অবধি কোনো দেশই পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। কেনো ইসলামিক দেশ এমনকি পাকিস্তানের বন্ধু চিনও এই বিষয়ে ইমরানের সরকারের পাশে নেই৷ ফলস্বরূপ বিশ্বদরবারে একের পর এক ধাক্কা খেয়ে নিজেদেরই মুখ পুড়াচ্ছে পাকিস্তান সরকার।





