ইভিএম থেকে ব্যালটে ফেরার প্রশ্নই নেই। জানালেন মুখ্যনির্বাচন কমিশনার৷

২০১৯ এর লোকসভা নির্বাচনে বিরোধীদের ভরাডুবির পর বারবার ইভিএম এর স্থানে ব্যালট ফিরিয়ে আনার দাবী জানাচ্ছেব বিরোধী নেতা নেত্রীরা৷ আর সেই প্রসঙ্গেই শুক্রবার মুখ্যনির্বাচন কমিশনার জানিয়েদিলেন যে, ইভিএম থেকে ফের ব্যালটে ফেরার কোনো প্রশ্নই উঠছেনা৷

 

পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের অন্যান্য আরও বিরোধী দলের নেতা যথা, চন্দ্রবাবু নাইডু, রাজ ঠাকরে প্রমুখদের দাবী যে ইভিএম এ দুর্নীতির মাধ্যমেই বিজেপি এক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে৷ তাই তাদের দাবী যে ফের ব্যালটেই নির্বাচন প্রক্রিয়া হোক৷

কিন্তু এই বিষয়ে শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা স্পষ্ট জানান যে, সুপ্রিম কোর্ট বারবার ইভিএম এর পক্ষেই রায় দিয়েছে৷ তাই ইভিএম ছেড়ে ফের ব্যালটে আর যাওয়া সম্ভব নয়৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment