করোনায় আক্রান্ত পাকিস্তানের আরও ৭ ক্রিকেটার, এই নিয়ে মোট ১০জন ক্রিকেটার করোনা সংক্রামিত

একজন নয় দু’জন নয় মোট সাতজন ক্রিকেটারের করোনা সংক্রমনের খবর এলো ক্রীড়াজগৎ থেকে। পাকিস্তানের আরও সাতজন ক্রিকেট তারকার শরীরে করোনার হদিশ মিলল। তাদের মধ্যে রয়েছেন কাশিফ ভাট্টি, মহম্মদ হাসনায়েন, ফাখর জামান, মহম্মদ রিজওয়ান, ইমরান খান, মহম্মদ হাফিজ এবং ওয়াহাব রিয়াজের মতো খেলোয়াড়রা। পাকিস্তান ক্রিকেট বোর্ড তরফে প্রকাশিত একটি তথ্য থেকে জানা যাচ্ছে, এখনও অবধি সর্বসাকুল্যে মোট ১০ জন ক্রিকেটারের শরীরে করোনা সংক্রমনের খবর পাওয়া গেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ওয়াসিম খান গতকাল সাংবাদিক বৈঠকে জানান, “পরিস্থিতি মোটেই ভালো হয়। ১০ জন যুবক এবং সুস্বাস্থ্যবান খেলোয়াড় করোনার জেরে অসুস্থ হয়ে পড়েছেন। যদি খেলোয়াড়রাও এইভাবে আক্রান্ত হন তবে তো যে কেউ আক্রান্ত হতে পারেন। একজন সাপোর্ট স্টাফ সদস্য মালাং আলিও করোনায় আক্রান্ত হয়েছেন।” ওই খেলোয়াড় এবং আধিকারিকরা এখন লাহোরে রয়েছেন। ২৫ শে জুন আরও একবার পরীক্ষা করা হবে সবার। পরীক্ষার ফলাফল দেখে পরেরদিনই পরবর্তী দল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২৮শে জুন ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান৷ সেই প্রসঙ্গে ওয়াসিম বলেন, “এই পরিস্থিতিতে আমাদের ভয় পেলে চলবে না। আমাদের হাতে সময় রয়েছে।” এর আগেও পাকিস্তান ক্রিকেট দলের তিন খেলোয়াড় হায়দার আলি, শাদাব খান, হরিস রউফ করোনা সংক্রামিত হন। কিন্তু তাঁদের মধ্যে করোনার কোনও উপসর্গ ছিল না বলে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, ইমাদ ওয়াসিম এবং উসমান শিনওয়ারির শরীরে করোনা ভাইরাসের হদিশ মেলেনি।

RELATED Articles

Leave a Comment