‘সংবিধান মতে আমার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি পদত্যাগ করেন নি’, ওপার বাংলায় অন্তর্বর্তী সরকার গঠনের পর বিস্ফোরক দাবী হাসিনা পুত্রের

Sheikh Hasina Did Not Resign from Prime Minister Post: বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের ইতি ঘটেছে শেখ হাসিনার দেশ ছাড়ার মধ্যে দিয়ে। ওপার বাংলায় পতন ঘটেছে হাসিনা সরকারের। দীর্ঘদিন ধরে চলতে থাকা আন্দোলনও থেমেছে। বাংলাদেশ ছেড়ে আপাতত ভারতে রয়েছেন হাসিনা। তাঁর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে নানান মহলে যখন বেশ চর্চা, সেই সময় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এক বিস্ফোরক মন্তব্য করলেন। তাঁর দাবী, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নি (Sheikh Hasina Did Not Resign from Prime Minister Post)। তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গত সোমবার দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। জানা গিয়েছিল, দেশ ছাড়ার আগে তিনি ইস্তফা দিয়েছেন। তাঁকে দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিলেন সেনা প্রধান। হাসিনা বাংলাদেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। ওদিকে হাসিনা দেশ ছাড়তেই ওপার বাংলায় শুরু হয় উল্লাস। বাংলাদেশ দখল করে সেনাবাহিনী।    

এবার এসবের মধ্যে আজ, শনিবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবী করেন হাসিনা পুত্র জয় (Sheikh Hasina Did Not Resign from Prime Minister Post)। তিনি এই মুহূর্তে আমেরিকার ওয়াশিংটনে রয়েছেন। জয়ের দাবী, “আমার মা আনুষ্ঠানিকভাবে কখনও পদত্যাগ করেননি। তিনি সেই সময়ই পাননি। মা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেছিল। তাই আর বেশি সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। ফলে সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী”।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেন মহম্মদ ইউনুস। ১৫ উপদেষ্টার এই সরকারের অধীনে সাধারণ নির্বাচন হবে বলে জানা গিয়েছে। জয় জানাচ্ছেন, সেই নির্বাচনের সময়ই দেশে ফিরবেন শেখ হাসিনা (Sheikh Hasina Did Not Resign from Prime Minister Post)

গতকাল, শুক্রবার জয় জানিয়েছিলেন, “এই মুহূর্তে আমাদের দল এবং কর্মীরা সংকটে রয়েছেন। তাঁদের হিংসার হাত থেকে বাঁচাতে যা যা করার দরকার, তা আমি করব। যদি রাজনীতিতে নামা প্রয়োজন পড়ে আমি পিছিয়ে আসব না। আমার রাজনীতিতে আসার তেমন কোনও ইচ্ছে ছিল না। আমেরিকাতেই পাকাপাকিভাবে থাকতে চেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাকে ভাবাচ্ছে। দেখে মনে হচ্ছে, দেশের নেতৃত্বে শূন্যস্থান তৈরি হয়েছে। দলের স্বার্থে আমি সক্রিয় রাজনীতির জন্য পুরোপুরি প্রস্তুত। দল ও বাংলাদেশের জনগণকে বাঁচাতেই হবে। আমি সামনে এগিয়ে যাব” (Sheikh Hasina Did Not Resign from Prime Minister Post)

জয়ের দাবী, মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার অসাংবিধানিক। দল আওয়ামি লিগ ও দেশের জনগণকে রক্ষা করতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন হাসিনা, এমনটাই জানান তাঁর পুত্র জয়।

RELATED Articles