মমতার হকার উচ্ছেদের নির্দেশের পর এবার টোটো উচ্ছেদ? টোটো নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের

Government Will Take Strict Step for Toto: কিছুদিন আগেই শহর ও রাজ্যের নানান প্রান্তের ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পরই হকার উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। হকারদের একমাসের সময় দেওয়া হয়। এবার টোটো নিয়েও বড় পদক্ষেপ নিল মমতা সরকার (Government Will Take Strict Step for Toto)। হকারদের মতো কী টোটোও উচ্ছেদ হবে, উঠছে প্রশ্ন।

গত কয়েক বছরে ব্যাটারিচালিত এই বাহনের রমরমা বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। কম খরচে মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে এই যানের জুড়ি মেলা ভার। শহর ও শহরতলিতে যে হারে টোটোর সংখ্যা বেড়েছে, তাতে প্রবল যানজটের সৃষ্টি হয়। টোটো নিয়ে অভিযোগের অন্ত নেই, এবার সেই কারণে টোটো নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের পরিবহণ দফতর (Government Will Take Strict Step for Toto)

টোটোর জন্য কোনও রুট পারমিটের দরকার পড়ে না। ফলে যে কোনও জায়গাতেই টোটো চালাতে পারেন চালকরা। রাজ্যের বেকার যুবকরা টোটো চালিয়ে রোজগার শুরু করেছেন বিগত কয়েক বছর ধরে। এর ফলে এই ব্যাটারিচালিত যানের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে মোট ১০ লক্ষ টোটো রয়েছে বলে খবর (Government Will Take Strict Step for Toto)

এভাবে দিনদিন টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে যানজট। রাস্তায় সমস্যায় পড়েন পথচারীরা। যানজটে আটকে থাকতে হয় অ্যাম্বুলেন্স, স্কুলবাসকে। এর ফলে বেজায় সমস্যায় পড়তে হয়। টোটো নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। এবা সেই কারণে এই টোটোকে শৃঙ্খলার মধ্যে আনতে চাইছে রাজ্য সরকার(Government Will Take Strict Step for Toto)

এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন, “একজন টোটো চালকও তাদের জীবিকা হারাক এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমরাও কেউ চাই না। তবে টোটো চালকরা সিস্টেমের মধ্যে দিয়ে চালালে শহরের বিভিন্ন এলাকাকে যানজট মুক্ত রাখা যাবে। পুলিশ প্রশাসন, পুরসভা ও পঞ্চায়েত সমিতি সকলকে নিয়েই এই সিস্টেম তৈরি করা হবে” (Government Will Take Strict Step for Toto)

সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন করানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (Government Will Take Strict Step for Toto)। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেও খবর। মন্ত্রীর কথায়, “টোটোর কোনও রুট হয় না। টোটোর কাজ হল যাত্রীদের বাড়ি থেকে তুলে নিয়ে বাস রাস্তা বা হাইরোডের কাছে পৌঁছে দেওয়া। যেহেতু তাদের কোন নির্দিষ্ট রুট নেই, তাই তাদের রুট পারমিটও নেই। তবে বাজার বা স্টেশন সংলগ্ন এলাকায় একসঙ্গে যাচ্ছে বলে যানজট তৈরি হচ্ছে। টোটোকে শৃঙ্খলার মধ্যে আনা হবে এবং তাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে”।

RELATED Articles