হিন্দুদের উপর আক্রমণের ছক কষার অভিযোগে সিঙ্গাপুরে ধৃত বাংলাদেশি যুবক!

চোখে স্বপ্ন হিন্দু বিরোধীতার। নিকেশ করতে হবে দেশের হিন্দুদের। যেমন ভাবনা তেমনই পরিকল্পনা। সিঙ্গাপুরে বসেই বাংলাদেশে ফিরে হিন্দুদের উপর আক্রমণের ছক কষেছিল ২৬ বছরের যুবক আহমেদ ফয়সল। কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হলো না। হিন্দুদের ওপর নাশকতার পরিকল্পনা বাস্তবায়িত করার আগেই তাকে গ্রেপ্তার করল সিঙ্গাপুর পুলিশ।

সিঙ্গাপুর -এর প্রশাসন সূত্রে খবর, ইউরোপের বিভিন্ন শহরে সন্ত্রাসবাদী হামলা হওয়ার পরেই দেশের বিভিন্ন জায়গায় একত্রে কড়া নজরদারি চালাতে থাকে সিঙ্গাপুরের বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলি। গোয়েন্দা সংস্থা গুলির নজর থাকে সোশ্যাল সাইট এর উপরেও। তল্লাশি চালানো হয় সোশ্যাল মিডিয়াতেও।

আর এর দৌলতেই গোয়েন্দাদের সন্দেহ গিয়ে পড়ে ১৪জন সিঙ্গাপুরের নাগরিক ও ২৩ জন বিদেশির আচরণের উপর। যাদের মধ্যে বেশিরভাগই আবার বাংলাদেশি নাগরিক। বিভিন্ন সময়ে তাদের আচরণে সন্ত্রাসবাদের সঙ্গে যোগ থাকার আভাস পাওয়া গিয়েছে। সিঙ্গাপুরের ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও চার জন মহিলা। তাদের বয়স ১৯ থেকে ৬২ বছরের মধ্যে। আর বিদেশিদের মধ্যে ১৫ জনই বাংলাদেশি। মোট ৩৭ জনের উপর নজর রাখতে রাখতে আহমেদ ফয়সলের আচরণ‌ই গোয়েন্দাদের সবথেকে সন্দেহজনক বলে মনে করেন আধিকারিকরা।

চলতি বছরের, ২রা নভেম্বর ওই যুবককে সন্ত্রাসবাদ সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট (ISA)-এর অধীনে গ্রেপ্তার করে সিঙ্গাপুর পুলিশ। এরপরই শুরু হয় জোরদার জেরা। আর তাতেই জানা যায় বাংলাদেশে ফিরে হিন্দুদের উপর আক্রমণ চালানোর জন্য সে একটি অত্যাধুনিক ছুরি কিনেছে ইতিমধ্যেই।

২০১৭ সালে একজন নির্মাণ শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কাজ করতে আসা ২৬ বছরের ওই যুবকের মনে ইসলামিক মৌলবাদের প্রতি আকর্ষণ জন্মে ছিল ২০১৮ সালে। নেটদুনিয়ায় আইএসআইএস (ISIS) জঙ্গিদের কার্যকলাপের ভিডিও দেখে তাদের জীবনদর্শনকেই আদর্শ হিসেবে বেছে নিয়েছিল। আর তাই সিরিয়ায় গিয়ে আইএসআইএস জঙ্গিদের কাঁধে কাঁধ মিলিয়ে জেহাদের মাধ্যমে খিলাফত তৈরির স্বপ্ন দেখত।

তার দু’চোখে ইচ্ছা ছিল ভারতে অনু্প্রবেশ করে কাশ্মীরে গিয়ে জঙ্গিদের সঙ্গে জেহাদ করারও।  ইসলামবিরোধীদের সে নিজের প্রধান শত্রু বলে মনে করত। ‌এমনকী এর জন্য নিজের কষ্টার্জিত অর্থ থেকে প্রচুর টাকা আইএসআইএস জঙ্গিদের তহবিলে দানও করেছিল আহমেদ ফয়সল। এর পাশাপাশি সে সমর্থন করত আল কায়দা এবং আল সাবাব জঙ্গিদের কার্যকলাপকেও।

RELATED Articles