যিনি রক্ষক তিনিই ভক্ষক! বস্তুত হিন্দু সম্প্রদায়ের স্ত্রীরা স্বামীকেই নিজের রক্ষাকর্তা, সহধর্মী মনে করে থাকেন। যদিও মেয়েরা এখন সম্পূর্ণ স্বাবলম্বী তবুও পতি পরমেশ্বরের ধারণা আজও ভারতে বর্তমান। তবে এই স্বামীই যখন স্ত্রীর অজান্তে তাকে বিকিয়ে দেন তখন বিশ্বাসটা আঘাত খায়। ঠিক এরকমই নোংরা ঘটনা ঘটেছে অন্ধপ্রদেশে।
নিজের স্ত্রীর নগ্ন উত্তেজক বেআব্রু ছবি গোপনে ভিডিও শুট করতেন বোন্টা বমশিকান্ত রেড্ডি(৩০)। স্ত্রী কিন্তু ঘুণাক্ষরেও জানতেন না যে তার স্বামী তার অজান্তেই এইরকম ভিডিও শুট করে যাচ্ছেন। এরপরে ডার্লিং শিরোনাম দিয়ে সেই ভিডিও টিজারের মত বানিয়ে ইউটিউবে শেয়ার করতেন এই যুবক। এই টিজার আকারের ভিডিও পিছু তিনি দাম নিতেন ৩০০ টাকা করে। কিন্তু স্ত্রীকে পণ্য বানিয়ে এই অশ্লীল উপায় উপার্জন বেশিদিন করতে পারলেন না এই যুবক কারণ তার স্ত্রী জানতে পেরে গিয়েছিলেন তার এই কুকীর্তির কথা।
এরপর স্ত্রী নিজেই গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং পুলিশ এই মহান ব্যক্তিকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাথায় হাত। নিজের স্বামীই যদি এরকম ঘৃণ্য কাজ করেন তাহলে একজন স্ত্রীর মনে কতটা আঘাত লাগতে পারে সেই নিয়েই আলোচনা করছেন নেটিজেনরা।





