দিনটা ১১ই সেপ্টেম্বর ২০০১। আমেরিকা তথা গোটা বিশ্বের কাছে এক অভিশপ্তময় দিনই বলা যেতে পারে। এদিন সকালেই নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-পেন্টাগনে পরপর হামলা চালায় জঙ্গি সংগঠন আল-কায়েদার তিনটি বিমান।
এই হামলার ভয়াবহতা দেখে আঁতকে উঠেছিল গোটা বিশ্বের মানুষ। ভয়ংকর এই জঙ্গি হামলায় প্রাণ হারান প্রায় ৩০০০ মানুষ। আহত হয়েছিলেন ২০ হাজারেরও বেশি। আজ ২০ বছর পর ফের একবার সেই ভয়াবহ জঙ্গি হামলার কিছু মুহূর্ত।

জঙ্গি হামলা হয়েছে কিন্তু তখনও পর্যন্ত এই হামলার ভয়াবহতা বুঝেই উঠতে পারেনি পথচলতি মানুষ। রাস্তায় দাঁড়িয়ে সকলেই হতবাক হয়ে তাকিয়ে ওয়ার্ড ট্রেড সেন্টারের দিকে।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়ার পর প্রাণ বাঁচানোর তাগিদে ছুটছেন মানুষ। সকলের মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট।

বিল্ডিং থেকে নীচে ঝাঁপ দিয়ে কোনও লাভ নেই, মৃত্যু নিশ্চিত জেনেও প্রাণরক্ষার দায়ে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেন অনেকেই।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে হামলার পর।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সাউথ টাওয়ারে হামলার পর। ধীরে ধীরে গোটা বিল্ডিংটিই ভেঙে পড়ে।

দুটো টাওয়ারেই হামলার পর স্ট্যাচু অফ লিবার্টির চারপাশ ঢাকা কালো ধোঁয়ায়।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পর উদ্ধারকার্য চালাচ্ছেন মার্কিন বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার চলছে মৃত ও আহতদের।

চোখের সামনে এমন ধ্বংসলীলায় প্রিয়জনকে হারানোর পর মানুষের আর্তনাদ।

ধ্বংসের পর পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অবশিষ্টাংশ।





