ভোট পরবর্তী হিংসার ঘটনায় ফের চার্জশিট পেশ সিবিআইয়ের, নদিয়ার বিজেপি কর্মী খুনে নাম ১৫ জনের

রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। এর আগেও এই ঘটনায় চার্জশিট পেশ করা হয়েছে সিবিআইয়ের তরফে। এবার ফের আরও একটি চার্জশিট পেশ করা হল।

নদিয়ার কোতয়ালি গ্রামের পলাশ মণ্ডলের খুনের ঘটনায় এই চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই চার্জশিটে নাম রয়েছে কুশল দাস, তুফান দাস-সহ মোট ১৫ জনের। এই নিয়ে ভোট পরবর্তী ঘটনায় পঞ্চম চার্জশিট পেশ করল সিবিআই।

গত ২রা মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। এরপর ১৪ই জুন মৃত্যু হয় পলাশ মণ্ডলের। নদিয়ার কোতয়ালি গ্রামের বাসিন্দা ছিলেন এই পলাশ। ছিলেন সক্রিয় বিজেপি কর্মীও। এই কারণে তাএ খুন হতে হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের।

আরও পড়ুন- ফের ‘দুয়ারে সরকার’ প্রকল্পে এগিয়ে এল গেরুয়া শিবির, ‘মানুষই তো সাহায্য পাচ্ছে’, দাবী বিজেপির

পরিবারের তরফে জানানো হয় রাতের অন্ধকারে তাদের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। পলাশকে বেধড়ক মারধর করা হয়। এরপর গুলি করে খুন করা হয় পলাশ মণ্ডলকে। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তোলা হয়। কিন্তু ঘাসফুল শিবিরের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করবে সিবিআই। এই অনুযায়ীই কাজ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পলাশ মণ্ডলের খুনের ঘটনার তদন্তে নামে তারা। এবার এই মামলা পেশ করা হল চার্জশিট। যে ১৫ জনের নামে চার্জশিট পেশ করা হয়েছে, তাদের বিরুদ্ধে খুন, অস্ত্র-আইন ও আরও নানান ধারায় চার্জশিট জারি হয়েছে।

RELATED Articles