এবার শ্রীলঙ্কায় (Sri Lanka) গোহত্যা নিষিদ্ধ করার জন্য আইন আনতে পারেন দেশের প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষ (Prime Minister Mahinda Rajapaksa)। মঙ্গলবার সাংসদদের সঙ্গে এই বিষয়ে চর্চাও করেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট মুখপাত্র আর মিডিয়া মন্ত্রী কেহলিয়া রামবুকবেলার কাছ থেকে খবর পেয়ে স্থানীয় মিডিয়া জানায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী একটি প্রস্তাব পেশ করেছে আর তাতে উনি বলেছেন যে, এবার দেশে গোহত্যা নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়ন করবেন।
আসলে শ্রীলঙ্কার জনসংখ্যার ৯৯ শতাংশ মানুষই আমিষভোজী(Non-Vegetarian)। কিন্তু বহুসংখ্যক হিন্দু(Hindu) আর বৌদ্ধরা(Buddhist)গোমাংস খায় না। প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুদের বেশিরভাগই রাজপক্ষের সমর্থক। আর তাঁরা সরকারের উপর চাপ সৃষ্টি করে গোহত্যায় নিষেধাজ্ঞা প্রণয়ন করা চেষ্টা অনেকদিন ধরেই করছে।
তবে গোহত্যা যদি নিষিদ্ধ হয় তাহলেও গোমাংসের(Beef) আমদানি আগের মতই জারি থাকবে। দেশে গোমাংসের আমদানিতে কোনও খামতি পরবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। দুই বছর আগে হিন্দুরা বিশাল প্রতিবাদী মিছিল করে গোটা শ্রীলঙ্কা জুড়ে গোহত্যা নিষিদ্ধ করার দাবি তুলেছিল। ওই প্রতিবাদী মিছিলে শ্রীলঙ্কার সংখ্যালঘু বৌদ্ধরাও অংশ নিয়েছিলেন। এবার তাঁদের দাবি পূরণ হতে চলেছে।





