“মিথ্যা মানসিক রোগের দায়ে গৃহবন্দি করা হয়েছিল,ড্রাগ দেওয়া হত আমায়”, পরিবারের বিরুদ্ধে হাটে হাঁড়ি ভাঙলেন আমির খানের ভাই ফয়সাল খান!

তাঁকে এখন ইন্ডাস্ট্রি আর মনে রাখেনি, ভুলে গিয়েছেন সাধারণ মানুষও। তিনি আমির খানের ভাই ফয়সাল খান (Faisal Khan), ‘মেলা’ ছবিতে তার অভিনয় দাগ কেটেছিল সকলের মনে। কিন্তু পরবর্তীকালে মানসিক রোগীর তকমা নিয়ে সরে যেতে হয় ফয়সালকে। সেই সময় আমির খান(Amir Khan) ও মিডিয়াতে বিবৃতি দেন, তার ভাইয়ের কঠিন মানসিক রোগ (Mental illness) ধরা পড়েছে, তিনি ভাইয়ের কাস্টডির জন্য আবেদন করেছেন!

যদিও এবার প্রকাশ্যে হাটে হাঁড়ি ভেঙে দিলেন ফয়সাল খান। জানিয়ে দিলেন যে, তিনি কোনদিনই মানসিক রোগ আক্রান্ত ছিলেন না। তাকে তার বাড়িতে এক বছর এই মিথ্যা অভিযোগে আটকে রাখা হয়েছিল। তাকে জোর করে ভুল ওষুধ খাওয়ানো হতো। সম্প্রতি বলিউড হাঙ্গামাতে দেওয়া ইন্টারভিউতে তার বিরুদ্ধে ওঠা মানসিক রোগের বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। এর ফলে দুই খান ভাইয়ের মধ্যে দ্বৈরথ ফের প্রকাশ্যে চলে এলো।

তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, ৬ বছর আগেই আমির খান প্রোডাকশন থেকে তিনি বেরিয়ে গিয়েছেন তাই আমির খান ও করিনা কাপুর অভিনীত লাল সিং চাড্ডা সিনেমার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি কোনোভাবেই ডিপ্রেশনে ছিলেন না অথবা তার প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া হয়নি। এরপরে পরিবারের বিরুদ্ধে বোমা ফাটান ফয়সাল‌। তিনি জানান যে তার পরিবারের পক্ষ থেকে মনে করা হয় তিনি মানসিক অসুস্থ। তাকে জোর করে ভুল ওষুধ দেওয়া হয়। বাড়িতেও আটকে রাখা হয় এক বছর ধরে। তিনি এই বিষয়গুলি সহ্য করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে তার পরিবার একদিন ভুলটা বুঝতে পারবে।

এরপর যখন মানসিক অসুস্থতার দোহাই দিয়ে তার স্বাক্ষর করার অধিকার কেড়ে নেওয়ার কথা বলে পরিবার তখন তিনি বাড়ি থেকে পালিয়ে যান। এরপর কোর্টে মামলা দায়ের হয়। সেখানে আইনি লড়াইয়ের পর তাকে সম্পূর্ণ স্বাভাবিক ঘোষণা করা হয়, জেজে হাসপাতাল তাকে সার্টিফিকেট দেয়। যদিও এই বিষয়ে নতুন নয়, ২০১৫ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারেও ফয়সাল খান বলেছিলেন তিনি কোনদিনও মানসিক রোগ আক্রান্ত ছিলেন না এবং তাকে এই বিষয়টি আদালতে গিয়ে প্রমাণ করতে হয়েছে।

সুশান্ত সিং রাজপুত(Sushant Singh Rajput) এর ব্যাপারে বলতে গিয়ে ফয়সাল জানিয়েছেন যে,একজন মানুষ যদি বাইপোলার ডিসঅর্ডারে ভোগেন তাহলে তার সিনেমাতে অভিনয় করা খুব শক্ত কারণ এই লাইনটা সোজা না।কিন্তু সুশান্ত একের পর এক হিট ফিল্ম দিয়ে যাচ্ছিলেন। তদন্ত হচ্ছে, নিশ্চয়ই সত্যিটা বেরিয়ে আসবে।

করণ জোহারের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছেন ফয়সাল। আমির খানের ৫০ তম জন্মদিনের পার্টিতে ফয়সাল খানকে রীতিমত অপদস্থ করেছিলেন করণ। ফয়সাল এর সাক্ষাৎকার এর পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। এখন মিস্টার পারফেকশনিস্ট কী মন্তব্য করেন সেটা শোনার জন্যই অপেক্ষায় রয়েছেন সকলে।

RELATED Articles

Leave a Comment