গত মাসে উদ্বোধন করেছেন মোদী! এবার এই হিন্দু মন্দিরে চালু হল কড়া পোশাক বিধি, পরা যাবে না পাতলা পোশাক, ঢাকতে হবে সর্বাঙ্গ

এখন নানা মন্দিরেই (Temple) ঢুকতে গেলে মানতে হয় কড়া নিয়ম-বিধি। আগেও মন্দিরের প্রবেশের সময় কিছু নিয়ম থাকলেও সবটা পুরোপুরি মানা হতো না। সেক্ষেত্রে কড়া হয়েছে সরকার। নিরাপত্তার বেষ্টনীতে এখন মোড়া থাকে মন্দিরগুলি(Temple)। তার সাথে থাকে পোশাক বিধি আরো নানা নিয়মাবলী। তবে এই হিন্দু মন্দিরে ঢুকতে গেলে করা নিয়ম-বিধি না মানলে প্রবেশ করতে পারবেন না কেউই। প্রবেশের ক্ষেত্রেও রয়েছে অনেক নিয়ম। ‌

গতমাসেই উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য এবার খুলে দেওয়া হয়েছে এই হিন্দু মন্দিরের দরজা। অন্য অনেক মন্দিরের মতো এই মন্দিরে যাওয়ার জন্য মানতে হবে কড়া নিয়ম। যে কেউ ঢুকতে পারবেন না এই মন্দিরে। ফোটোগ্রাফির ক্ষেত্রেও মানতে হবে নিয়ম।

বাপস হিন্দু মন্দির আবু ধাবির একমাত্র হিন্দু মন্দির। এটি সংযুক্ত আরব আমিরশাহির সবথেকে বড় হিন্দু মন্দির। এছাড়াও তিনটি মন্দির রয়েছে আরব আমিরশাহিতে। উল্লেখ্য, বাপস হিন্দু মন্দির তৈরি করা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে। ২৭ একর জমির উপরে তৈরি হয়েছে এই মন্দির। এই মন্দির নির্মাণে খরচ হয়েছে ৭০০ কোটি টাকা। এই মন্দির তৈরিতে ব্যবহৃত হয়েছে শ্বেত পাথর, মার্বেল পাথর। জানা গিয়েছে, নাগারা শৈলীতে তৈরি হয়েছে এই মন্দির।

গত ১৫ ফেব্রুয়ারি এই মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন প্রধানমন্ত্রী বলেন, “কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণ হল। সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে দীর্ঘ বছরের বন্ধুত্ব রয়েছে। নয়া মন্দির মানব ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায়ের সূচনা করল।”

বাপস হিন্দু মন্দির কর্তৃপক্ষের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে-

  • মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,এই মন্দিরে প্রবেশের জন্য ঢাকা পোশাক পরতে হবে। গলা, কনুই ও পায়ের গোড়ালি ঢাকা রাখতে হবে মন্দির প্রবেশের সময়।
  • টি-শার্ট, টুপি বা এমন কোনও পোশাক পরা যাবে না, যাতে বিদ্বেষমূলক বা বিকৃত কোনও মন্তব্য রয়েছে।
  • ট্রান্সলুসেন্ট অর্থাৎ যে পোশাকের এ প্রান্ত-ও প্রান্ত দেখা যায়, তেমন পোশাক পরা যাবে না। অর্থাৎ পাতলা কোন কাপড় পড়া যাবে না। ‌টাইট কোনও পোশাকও পরা যাবে না।
  • এমন পোশাক বা অলঙ্কার পরা যাবে না, যাতে শব্দ হয় এবং প্রতিফলন হয়।
  • মন্দিরে কোনও পোষ্য আনা যাবে না।
  • মন্দির চত্বরে বাইরের খাবার ও পানীয়ও নিষিদ্ধ।
  • মন্দির চত্বরে ড্রোন ওড়ানোতে রয়েছে নিষিদ্ধতা।

আরও অন্যান্য খবর