BREAKING: বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন কলকাতারই এই আসন থেকে

লোকসভা নির্বাচনে আর বেশিদিন বাকি নেই। ভোটের নির্ঘণ্ট এই প্রকাশ হল বলে। সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে। ভোটের দিনক্ষণ প্রকাশের আগেই বিজেপি প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নাম রয়েছে ১৯৫ জনের। যার মধ্যে রয়েছেন বাংলার ২০ জন প্রার্থী। তবে এখনও বাংলার বেশ গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হওয়া বাকি।

ভোটের আগেই শুরু হয় দলবদল বা নানান তারকার কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার হিড়িক। এবার সূত্রের খবর, বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন শুরু হয়েছে।

ক্রিকেট জীবন থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দেওয়াটা কোনও নতুন বিষয় নয়। ১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় গৌতম গম্ভীর। রাজনীতিতে এসেছেন মনোজ তিওয়ারি, অশোক দিন্দাও। এবার পালা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের।

সেই প্রাক্তন অধিনায়ক কে?

একুশের বিধানসভা নির্বাচনের আগে বারবার রাজনীতির অলিন্দে উঠে আসে একটি নাম, সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় জোরদার গুঞ্জন ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দেবেন বিজেপিতে। এমনকি, তিনিই নাকি বিজেপির মুখ্যমন্ত্রী পদের মুখ, এমন জল্পনাও ছড়ায়। কিন্তু শেষ পর্যন্ত আর রাজনীতিতে আসেন নি সৌরভ। তবে এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশ প্রবল।

তবে কী সৌরভ গঙ্গোপাধ্যায়ই সেই প্রাক্তন অধিনায়ক? এমন যখন সকলে ভাবতে শুরু করেছেন, তখনই সামনে এল অন্য এক নাম। চাকদহ এক্সপ্রেসে অর্থাৎ ঝুলন গোস্বামী। সূত্রের খবর, খুব শীঘ্রই ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে। জল্পনা, হয়ত আগামী ৬ মার্চ বারাসাতে নরেন্দ্র মোদীর সভাতেই তিনি গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন।

BREAKING: বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন কলকাতারই এই আসন থেকে

কোন কেন্দ্র থেকে লড়বেন তিনি?

জানা যাচ্ছে, বিজেপিতে যোগ দিয়ে লোকসভা নির্বাচনেও লড়বেন ঝুলন গোস্বামী। এখনও পর্যন্ত যা খবর, তা অনুযায়ী দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন ঝুলন। এই কেন্দ্রে বর্তমানে সাংসদ রয়েছেন তৃণমূলের সৌগত রায়। এই আসন তৃণমূলের শক্ত ঘাঁটি। সেই কারণে এই আসনে একজন অতি পরিচিত মুখকেই প্রার্থী করতে চাইছে বিজেপি। বিজেপির যে প্রার্থী তালিকা আপাতত সামনে এসেছে তাতে দেখা গিয়েছে যুব নেতা ও মহিলা নেতাদেরই আধিক্য বেশি। মহিলা প্রার্থীদের উপর জোর দিতে চাইছে গেরুয়া শিবির। সেই কারণেই জল্পনা দমদম থেকেও মহিলা প্রার্থী ঝুলন গোস্বামীকেই দাঁড় করাতে পারে গেরুয়া শিবির। এখন শুধু সময়ের অপেক্ষা।  

আরও অন্যান্য খবর