গত রবিবার কাবুল দখলের সঙ্গে সঙ্গে গোটা আফগানিস্তানে ক্ষমতা কায়েম করেছে তালিবানরা। দেশের নিরাপত্তার দায়িত্বও তারা তুলে নিয়েছে নিজেদের হাতে। নিজেদের সেনা বানানোর কথা ঘোষণা করেছে তারা ইতিমধ্যেই। এবার সেই সেনাবাহিনীর এক ঝলক দেখা গেল।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা যাচ্ছে আফগানিস্তানের রাস্তায় বন্দুক হাতে অন্যান্য সেনাবাহিনীর মতো শক্তি প্রদর্শন করছে তালিবানরা। তাদের মুখ থেকে মাঝে মাঝে উচ্চারিত হচ্ছে ধর্মীয় স্লোগান।
আরও পড়ুন- ‘এখানে আমার নিজের কেউ নেই’, আফগানিস্তান থেকে ভিডিও কলে কথা বলতে গিয়ে কেঁদে ভাসালেন বেহালার মেয়ে
সূত্রের খবর, তাদের সেনা তৈরির জন্য তালিবানকে সাহায্য করছে হাক্কানি নেটওয়ার্ক, আলকায়দার মতো নানান জঙ্গি সংগঠন। শুধু তাই-ই নয়, পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই-এরও এই বিষয়ে মদত রয়েছে বলে জানা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে তালিবানদের বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকতে দেখা গিয়েছে। রাস্তায় মহড়া করে শক্তি প্রদর্শন করছে তারা। তালিবানরা তাদের এই সেনাবাহিনীর নাম দিয়েছে ‘স্পেশাল ফোর্স’। তবে খবর ২৪x৭ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
আরও পড়ুন- আফগানিস্তানে স্বমহিমায় তালিবান, কান্দাহার-হেরাতের ভারতীয় দূতাবাসে লুটপাট, হাতানো হল গোপন নথিপত্রও
এও জানা গিয়েছে যে তালিবানদের নিজেদের সংখ্যাও নেহাতই কম নয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তালিবানদের সদস্য সংখ্যা প্রায় ২ লক্ষের কাছাকাছি। এরা সকলের বন্দুক তুলে জেহাদ করতে প্রস্তুত। তবে বর্তমানে জেহাদের বদলে আপাতত তারা আফগানিস্তানে সরকার গড়া ও দেশ চালানোর নিয়ে ব্যস্ত।





