এক পাকিস্তানী যুবককে কেন বিয়ে করলেন মালালা? নোবেলজয়ী মালালার বিয়ে নিয়ে না-খুশ তসলিমা নাসরিন

সম্প্রতিই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুসংবাদ দেন মালালা। পাক ক্রিকেট বোর্ডের এক জেনারেল ম্যানেজার আসের মালিককে বিয়ে করেছেন তিনি। সকলেই তাঁকে নেট মাধ্যমে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু মালালার বিয়ে নিয়ে না-খুশ বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

এই বিষয়ে তিনি টুইটারে লেখেন, “এক পাকিস্তানী যুবককে মালালা বিয়ে করেছেন জেনে বেশ স্তম্ভিত হলাম। তাঁর বয়স মাত্র ২৪ বছর। আমি ভেবেছিলাম, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তাই কোনও প্রগতিশীল সুন্দর ইংলিশম্যানকে বিয়ে করবেন ও ৩০ বছর বয়সের আগে বিয়েই করবেন না। কিন্তু…”।

https://twitter.com/taslimanasreen/status/1458180278849982464?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458180278849982464%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-13974090761952488415.ampproject.net%2F2110212130002%2Fframe.html

নিজের এই মন্তব্যে তসলিমা বোঝাতে চেয়েছেন যে মালালা যেহেতু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, তাই তাঁর দৃষ্টিভঙ্গি আরও উঁচু দরের হবে এবং তিনি ৩০ বছর বয়সের আগে অন্তত বিয়ে করবেন না। তসলিমার এই মন্তব্যের সঙ্গে অনেকেই সহমত পোষণ করলেও, অনেকেই আবার বলেছেন যে এটা মালালার ব্যক্তিগত বিষয়। আর তাছাড়া মালালা  নিজেও শারিয়া বার্বি, তাই তিনি যে পাক যুবককে বিয়ে করেছেন, তাতে বিস্মিত হওয়ার কোনও কারণ নেই, এমনটাও মত নেটিজেনদের একাংশের।

আরও পড়ুন- মহিলার গায়ে হাত, জোর করে চুমু সরকারি অফিসারের, অফিসে যৌন হেনস্থার শিকার মহিলা কর্মী

ট্যুইটারে নিজের বিয়ের কথা জানিয়ে মালালা লেখেন, “আজকের দিনটি আমার জীবনের একটি মূল্যবান দিন। অসর এবং আমি জীবনের পার্টনার হতে গাঁটছড়া বেঁধেছি। আমরা আমাদের পরিবারের সঙ্গে বার্মিংহামের বাড়িতে একটি ছোট নিকাহ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের জন্য আপনারা প্রার্থনা করবেন। একসঙ্গে গোটা জীবন চলার জন্য যাত্রা শুরু করতে পেরে আমরা উচ্ছ্বসিত”৷

https://twitter.com/Malala/status/1458128016157052938?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458128016157052938%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-13974090761952488415.ampproject.net%2F2110212130002%2Fframe.html

ইন্টারনেট ব্যবহারকারীরা আসিরকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার আসের মালিক হিসেবে চিহ্নিত করেছেন। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে, মজার ব্যাপার হল, চলতি বছরেরই জুলাই মাসে, মালালা ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে তাঁর মতামত ব্যক্ত করেছিলেন মালালা। তিনি বলেন যে তিনি বুঝতে পারেন না সমাজে বিয়ের প্রয়োজনীয়তা ঠিক কী? তিনি নিজেও নিশ্চিত নন বিয়ে করবেন কি না? মালালার কথায়, জীবনে চলার পথে যদি একজন সঙ্গীর প্রয়োজন হয় তবে বিয়ের মূল্য কোথায়? তাঁর এই মন্তব্যের কারণে তাঁকে ইসলাম কট্টরপন্থীদের রোষের মুখেও পড়তে হয়। তবে এ হেন মালালা শেষমেশ ঘাঁটছড়া বেঁধেই নিলেন তাঁর জীবনসঙ্গীর সঙ্গে।

বরাবর মালালা চেনা গন্ডী ভেঙে বেরিয়ে এসেছেন। ২০১২ সালে তালিবানি অনুশাসন না মানায় তালিবানিরা তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। সেই সময়েও যখন মালালা সহ অনেকগুলি মেয়ের সামনে তালিবানিরা এসে জিজ্ঞাসা করেছিল, কে মালালা, তখনও সাহসের সঙ্গে মালালা এগিয়ে এসে উত্তর দিয়েছিলেন “আই অ্যাম মালালা” যা পরবর্তীকালে হয়ে ওঠে তাঁর জীবনকাহিনীর নাম। মাথায় গুলি চালানোর পর বাঁচার কথা ছিল না মালালার। তাঁকে জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য ইংল্যান্ডের বার্মিংহাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মালালা।

RELATED Articles