করোনার সঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গিও, দক্ষিণ দমদমে ডেঙ্গি সংক্রমণ হাফ সেঞ্চুরি পার, বৈঠকে বসছে পৌরসভা

করোনা সংক্রমণ তো রয়েছেই, এরই সঙ্গে দোসর ডেঙ্গিও। দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় ক্রমেই বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। গত কয়েকদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা ৩১ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৬-তে।

সবচেয়ে বেশি সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে দক্ষিণ্ম দমদমের পৌর প্রশাসক পাঁচু রায়ের ২৫ নম্বর ওয়ার্ডে। ডেঙ্গির এমন সংক্রমণের জেরে দক্ষিণ দমদমের পৌরসভা এলাকার মানুষের আতঙ্ক বেড়েছে। ডঙ্গি প্রতিরোধের জন্যব উপযুক্ত ব্যবস্থা নিতে শীঘ্রই বৈঠকে বসতে চলেছে পৌরসভা। এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। আগামীকালের এই বৈঠকে ডেঙ্গি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে খবর।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে  ৬৫০ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। গত বছর এই সময় আক্রান্তের সংখ্যা ছিল ৪১৯। হাওড়া নিয়ে বিশেষ চিন্তায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, কী ভাবে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা পাঁচ গুন বেড়ে গেল? এর পাশাপাশি প্রশ্ন উঠছে মশা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়েও। তা যে হাওড়ায় ধাক্কা খেয়েছে পরিসংখ্যানই তার ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোনও রোগের উপসর্গের বিষয়ে যদি আগের থেকে জানা যায়, তাহলে রোগ প্রতিরোধের প্রাথমিক ধাপ জানা হয়ে যায়। উপযুক্ত সময় রোগ নির্ধারণ করা খুব দরকার। বিশেষজ্ঞদের মতে, চোখে ব্যাথা, বমি বমি ভাব, হাড়ের ব্যাথা, মাথাব্যাথা, জয়েন্টে ব্যাথা, পেশি ব্যাথা, ফুসকুড়ি, অস্বাভাবিক রক্তপাত, ক্লান্তি আব অস্থিরতার মতো উপসর্গ দেখা দিলেই সতর্ক হওয়া প্রয়োজন। এগুলি ডেঙ্গির উপসর্গ।

আরও পড়ুন- মহিলার গায়ে হাত, জোর করে চুমু সরকারি অফিসারের, অফিসে যৌন হেনস্থার শিকার মহিলা কর্মী

ডেঙ্গুর চারটি সেরোটাইপের হদিশ মিলেছে। এর মধ্যে সবথেকে বিপজ্জনক হল ডেন ২ ও ডেন ৩। এ রাজ্যে এই দুই সেরোটাইপেরই বাড় বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকদের মতে, ডেন ২ সব থেকে মারাত্মক। এর পরেই রয়েছে ডেন ৩।

মাইক্রো বায়োলজিস্টদের মতে, “ডেন ২ ডেন ৩ মারাত্মক। অথচ এবারও শোনা যাচ্ছে এই দু’টো এ রাজ্যে ভালই পাওয়া যাচ্ছে। ডেন ৩ বেশি পাওয়া যাচ্ছে”। সাধারণত ডেঙ্গু জ্বর ছয় থেকে সাতদিনের মধ্যে সেরে যায়। হেমারেজিক ডেঙ্গুর ভয়াবহতা বেশি। ডেন ২ বা ডেন ৩ ঘটাতে পারে ডেঙ্গু হেমারেজ। এর ফলে শক সিনড্রোমে আক্রান্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়।

RELATED Articles