ফের সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের বালাকোটের জঙ্গি ঘাটি। ভারতে হামলার ছক।

পুলওয়ামা কান্ডের পর ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে প্রবেশ করে গুঁড়িয়ে দিয়ে আসে বালাকোটে অবস্থিত জইশ – ই – মহম্মদের জঙ্গি গোষ্ঠী। কিন্তু সেই ঘটনার মাস সাতেক পেরোতে না পেরোতেই ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ভারতীয় গোয়েন্দাদের হাতে। সেই তথ্যে দেখা যাচ্ছে যে ফের সক্রিয় হয়ে উঠেছে বালাকোটের জইশ এর জঙ্গি ঘাঁটি।

Check out best Bengal Football website

ভারত জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরই উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। অভিযোগ ছিল যে ভারতের জম্মু কাশ্মীরের শান্তি বিঘ্নিত করতে জঙ্গিদেরও মদত দিচ্ছে পাক সরকার। আর সেটিই আবার প্রমাণিত হয়ে গেলো জইশের জঙ্গি ঘাঁটিগুলোর সক্রিয়তায়৷ গোয়েন্দা সূত্রে খবর যে, জইশলে ফের ছাড় দিয়েছে ইসলামাবাদ৷ ইতিমধ্যেই পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর হ্যান্ডেলারদের সঙ্গে নাকি বৈঠকও করেছে জইশ কমান্ডার মুফতি আবদুল রউফ আসগর। এবারে তাদের লক্ষ্য ভারতের অভ্যন্তরীণ এবং বাইরে উভয় দিক থেকেই ভারতকে আক্রমণ করা। বালাকোটে ভারতীয় বায়ুসেনার গুঁড়িয়ে দেওয়া জঙ্গি ঘাটির সক্রিয়তাও এই দিকেই ইঙ্গিত করছে।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর যে, ভারতে হামলা চালাতে ইতিমধ্যেই জইশের তরফে অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকেও সংগঠিত করা হচ্ছে। এমনকি ভারতের অভ্যন্তরে হামলা চালাতে জইশের তরফে কাশ্মীরি জঙ্গি মনোভাবা সম্পন্ন যুবকদেরও তাদের দলে টানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে নাকি পাকিস্তানের বিভিন্ন স্থানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। আফগানিস্তান সীমান্ত থেকেও জঙ্গিদের এনে জড়ো করা হচ্ছে কাশ্মীর সীমান্তে৷ এখনও অবধি জম্মু কাশ্মীর লাগোয়া এলাকায় ভারত – পাক সীমানাতে পাকিস্তানে অবস্থিত জঙ্গি লঞ্চ প্যাডগুলোতে ১০০ জনের বেশি জঙ্গি জইশ একত্রিত করেছে বলে খবর। তাদের লক্ষ্য জম্মু কাশ্মীরে হামলা চালানো।

আপাতত ফোন ব্যবহারে জম্মু কাশ্মীরে কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার অপেক্ষাই জঙ্গি গোষ্ঠী গুলো করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। কাশ্মীরের এক নিরাপত্তা রক্ষীর কথায় জঙ্গি গোষ্ঠীগুলো জম্মু কাশ্মীরে পুলওয়ামা ধাঁচেই ফের সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালাতে উদ্যত হয়েছে। তবে শুধু জম্মু কাশ্মীরেই নয় তার পাশাপাশি এই জঙ্গি গোষ্ঠী গুলো গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যগুলোকেও নিশানা বানাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। মনে করা হচ্ছে যে, নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে চাঁপ সৃষ্টির চেষ্টা করবে ভারত।

RELATED Articles

Leave a Comment